সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গেইলকে আউট করেই ছাড়লেন আম্পায়ার?

news-image

স্পোর্টস ডেস্ক।। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিস গেইলের আউট নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মিশেল স্টার্কের বলে লেগ বিফোর হয়ে আউট হন দ্য ইউনিভার্স বস। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি গেইল। টিভি রিপ্লেতে দেখা গেছে বলটি লাইনে পড়ে। হিট করে লেগ স্টাম্প বরাবর। আম্পায়ারস কল অনুযায়ী আউট হয়ে হতাশা নিয়ে ফেরেন গেইল।

তবে আউট বল ছাড়াও গেইলের সঙ্গে আম্পায়ারের ‘কাণ্ড’ নিয়ে উঠছে প্রশ্ন। মাঠে আম্পায়ার ছিলেন নিউজিল্যান্ডের ক্রিস গাফারনি এবং শ্রীলংকার রুচিরা পেলেগুরুতে। এর মধ্যে গাফারনি দু’বার গ্রিস গেইল আউট বলে সিদ্ধান্ত দেন। প্রথমটি ম্যাচের তৃতীয় ওভারে স্টার্কের পঞ্চম বলে। উইকেটের পেছনে বল ধরে আবেদন করেন অ্যালেক্স কেরি। আউট দেন আম্পায়ার। গেইল আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেন যে, বল তার ব্যাটে লাগেনি। আম্পায়ারের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়।

একই ওভারের শেষ বলে আবার ‘আউট’ গেইল। স্টার্কের বলে এলবিডব্লিউ। আত্মবিশ্বাসী গেইল আবার রিভিউ নেন। টিভি রিপ্লেতে দেখা যায় স্টার্কের ইয়র্কার লেগ স্টাম্প মিস করে বেরিয়ে যাচ্ছে। আবার আম্পায়ারের সিদ্ধান্ত ভুল প্রমাণ হয়।

এরপর গেইল হাত খুলতেই ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে আউট হয়ে ফেরেন। লেগ স্টাম্প ছুঁয়ে যাওয়া ওই বলের চেয়ে বেশি প্রশ্ন উঠছে তার আগের বলটি নিয়ে। ওই ওভারের চতুর্থ বলটিতে অজি পেসার স্টার্কের পা লাইনের বাইরে বেরিয়ে যায়। হিসেব মতে তাই গেইলের আউটের আগের বলটি ‘পরিষ্কার’ নো। আর আউট বলটি হওয়ার কথা ছিল ফ্রি হিট। কিন্তু নিউজিল্যান্ড আম্পায়ার গাফারনি তা দেখতে পাননি। ফ্রি হিট পাওয়ার বদলে গেইল তাই আউট হয়ে ফিরলেন। তার সম্ভবনার ইনিংস ১৭ বলে থামল ২১ রানে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক