,

বাইক চালিয়ে সুপারি গাছে! ভিডিও ভাইরাল

news-image

ডেস্ক রিপোর্ট।।  সুপারি গাছে ওঠা খুবই কঠিন কাজ। তবে সেই কাজটাকে একেবারে সহজ করে ফেলেছেন ভারতের এক কৃষক। তিনি বাইকের আদলে বানানো এক বাহন চালিয়ে গাছের মগডাল পর্যন্ত উঠতে পারেন। ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও সত্য। না দেখলে কারো হয়তো বিশ্বাসই হতো না। একজন ছোট্ট একটা ভিডিও টু্ইট করেছেন আর সেই ভিডিও দেখেই সবাই অবাক।

ভিডিওতে দেখা যায়, সুপারি গাছের কাছে মোটর বাইকের মতো হ্যান্ডেল লাগানো ছোট্ট একটা বাহন, লুঙ্গি পরা এক ব্যক্তি এসে সেই বাহনে বসলেন। তারপর চালিয়ে দিলেন সেই বাহন। চোখের পলকে অনায়াসে উঠে গেলেন সুপারি গাছে। নিজের তৈরি করা বাহনটিকে গাছের একেবারে ওপরে উঠে থামালেন, তারপর গাড়ির মতো ব্যাক গিয়ার চেপে খুব সহজে নেমে এলেন নীচে। ভারতের গণমাধ্যমে খবরটি উঠে এসেছে। অভিনব এই আবিষ্কারের জন্য কৃষকের প্রশংসা করছেন সবাই। তবে তার নাম, পরিচয় এখনো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর