,

নিউজিল্যান্ডের মিডিয়ায় ‘মুশফিক বিশ্বের জঘন্যতম উইকেটকিপার’

news-image

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শিশুসুলভ ভুল করেন মুশফিকুর রহিম। তার এই ভুলে বেঁচে যান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। কম পুঁজি নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বীতা করে ২ উইকেটে হারের পর অধিনায়ক মাশরাফি ব্যাটসম্যানদের দোষ দিলেও ক্রিকেটপ্রেমীরা একতরফাভাবে মুশফিকের দোষ দিয়ে যাচ্ছেন। বিষয়টি এতটাই দৃষ্টিকটূ ছিল যে, বিশ্ব মিডিয়াও মুশফিকের এই কাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করে যাচ্ছে।

নিউজিল্যান্ডের শীর্ষ পত্রিকা ‘দ্য স্টাফ’ ক্রিকেটপ্রেমীদের বক্তব্য তুলে ধরে মুশফিককে ‘বিশ্বের জঘন্যতম উইকেটকিপার’ আখ্যা দিয়েছে। ম্যাচশেষে মুশফিককে যেভাবে আগলে রাখেন অধিনায়ক মাশরাফি সে বিষয়টাও তুলে ধরেছে পত্রিকাটি। বেশ কিছু মন্তব্য তুলে ধরে তাদের ভাষ্য, ‘মুশফিক ব্যাটসম্যান হিসেবে মাস্টারক্লাস হলেও উইকেটকিপার হিসেবে জঘন্য। এমন দ্বৈত পরিচিতি নিয়ে তিনি আর কতদিন চলতে চান?’

উল্লেখ্য, বুধবারের ম্যাচে সাকিব আল হাসানের করা ওভারে রস টেইলরের আহ্বানে সিঙ্গেল নিতে ছোটেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তামিম ইকবাল দুর্দান্ত এক থ্রোয়ে বল পাঠান মুশফিকের কাছে। এখানেই শিশুসুলভ ভুল করে বসেন মুশফিক। তিনি স্টাম্পের পেছনে না থেকে সামনে এসে বল রিসিভ করার চেষ্টা করেন। কিন্তু এর আগেই তার হাতে লেগে স্টাম্প ভেঙে গেলে নিশ্চিত আউটের হাত থেকে বেঁচে যান উইলিয়ামস। এসময় প্রচন্ড ক্ষুব্ধ তামিমকে তেড়ে আসতে দেখা যায় মুশফিকের দিকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর