মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ : প্রমাণ হিসেবে ভিডিও প্রকাশ!

news-image

স্পোর্টস ডেস্ক।। ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন প্যারিসের এক নারী। পরে অভিযোগকারী সেই নারীর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন নেইমার। আর এবার ২৬ বছর বয়স্ক ওই নারী যৌন হয়রানির রাতের একটি ভিডিও প্রাকশ করেছেন।

ওই ভিডিওতে দেখা যায়, নেইমার ও অভিযোগকারী নারী ওই হোটেলের একটি কক্ষে প্রবেশ করেন। পরে তারা দুইজন গল্প করতে থাকেন। এক পর্যায়ে ওই নারী নেইমারকে আঘাত করা শুরু করেন। এসময় তাকে আঘাত করতে নিষেধ করতে থাকেন নেইমার। তারপর ওই নারী বলেন, আমাকে আঘাত করতে যাচ্ছো তুমি। তাহলে আমি কী করবো? আমিও তোমাকে আঘাত করবো। ভিডিওতে ওই নারী নেইমারকে মারতে মারতে আরও বলেন, তুমি জানো আমি কেন তোমাকে আঘাত করছি ? কারণ তুমি আমাকে হয়রানি করেছ। এখানে আমাকে একা ফেলে চলে গেছ।

পুলিশের ডকুমেন্টস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই নারীর সাথে নেইমারের পরিচয় হয়েছিল ইন্সটগ্রামে। পরে নেইমার ওই নারীকে প্যারিসে তার সাথে দেখা করার প্রস্তাব দেন। পরে তিনি ওই নারীকে ব্রাজিল থেকে প্যারিসে আসার জন্য একটি বিমান টিকেট পাঠান এবং প্যারিসের ওই হোটেলে তার জন্য রুম রিজার্ভেশন নিশ্চিত করেন।

ওই ঘটনায় ওই নারী বলেন, গত ১৫ মে রাতে ফ্রান্সের প্যারিসের একটি হোটেলে ঘটনাটি ঘটে। তবে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তখন সেখানে কোনো অভিযোগ করেননি তিনি। দেশে ফিরে শুক্রবার (৩১ জুন) ব্রাজিলের সাও পাওলোতে তিনি পুলিশের দ্বারস্থ হন।

এদিকে সেই অভিযোগ প্রকাশ্যে আসার পর ইনস্টগ্রামে একটি ভিডিও বার্তায় নেইমার সব অস্বীকার করেন। তিনি বলছেন ফাঁদে ফেলার জন্যই এই অভিযোগ করা হয়েছে। আর তার প্রমাণ হিসেবে ওই নারীর কিছু ছবি ব্যবহার করে একটি ভিডিও শেয়ার করেন নেইমার। ওই ভিডিওতে অভিযোগকারী নারীর ব্যক্তিগত মুহূর্তের অনেক ছবি ব্যবহার করা হয়।

এই ঘটনায় সাও পাওলোর পুলিশ বলছে, যৌন হয়রানির ঘটনাটি ঘটেছিল একটি হোটেলে। প্যারিসের ওই হোটেলে নেইমারের দল পিএসজির খেলোয়াড়রা অবস্থান করছিলেন। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে নেইমারকে তলব করেছে পুলিশ। তদন্তের স্বার্থে নেইমারের মোবাইল জব্দ করা হবে বলেও জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

https://twitter.com/LeooMessi10i/status/1136445470753153025

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক