মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল ভিডিও, ‘গুই সাপে’র ঈদ পালন, ঐতিহাসিক কোলাকুলির

news-image

ডেস্ক রিপোর্ট: অভিনব বললেও কম কিছু হয়। দুটি গুই সাপ একে অপরকে জড়িয়ে ধরেছে। ঢিপটিপ বৃষ্টিতে জলছবি হয়ে রয়েছে চারিদিক। তারই মাঝে ঝোপঝাড় ঘেরা রাস্তার পাশে এমন দৃশ্য চমকে দেয় সবাইকে। ঘটনা বাংলাদেশের শরিয়তপুর জেলার পালং এলাকার।

গুই সাপ বা গুঁই সাপ অথবা গুইল সাপ যা বলবেন তাতেই পরিচিত এই বিরল হতে চলা প্রাণী। কুমিরের মতো হেঁটে বেড়ায় তারা। সাপের চেরা জিভের মতো তাদের জিভ। চার হাত পা দিয়ে ঝোপঝাড় পেরিয়ে যায়। দেখলে গা শির শির করলেও এই ধরণের গুই সাপ মূলত নির্বিরোধী। তবে প্রাণী বিজ্ঞানীরা জানিয়েছেন এই একই প্রজাতির বৃহত্তম আকারটি মেলে ইন্দোনেশিয়ার কোমোডো দ্বীপে। তারা ভয়ঙ্কর। হিংস্র তাদের আচরণ। সেই ভয়াল প্রাণীটি কোমোডো ড্রাগন নামেই পরিচিত।

কিন্তু বাংলাদেশের শরিয়তপুরে যে দুটি গুই সাপকে কোলাকুলি করতে দেখা গিয়েছে তা নিরীহ প্রকৃতির। ঈদের আগের দিনে প্রকাশ্যেই দুটি প্রাণীর এমন আচরণে ছড়িয়েছে চাঞ্চল্য। সেই মুহূর্তের ঘটনা ক্যামেরায় ধরে রেখে সোশ্যাল সাইটে ছাড়েন স্থানীয় বাসিন্দা ফওয়াদ হাসান। ছবির সঙ্গে তিনি লিখেছেন- ” ঈদ আনন্দে ওরা কেন পিছিয়ে থাকবে। গুই সাপ এর ঈদ কোলাকুলি। কিছুক্ষণ আগে আমার দোকানের সামনে এই দৃশ্যটি ধারণ করেছিলাম সবাইকে ঈদ মোবারক”

এমন বিরল দৃশ্য হয়েছে ভাইরাল। ছবিটি ইউটিউবেও আপলোড করা হয়েছে। দেখে নিন বিরলতম এক আলিঙ্গন দৃশ্য।সূত্র: ব্রেকিং নিউজ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক