,

দ. আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নামছে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : আজ (বুধবার) নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করছে হট ফেভারিট ভারত। নিজেদের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে দু’ম্যাচ খেলে, দু’টিতেই হেরেছে প্রোটিয়ারা। তবে তৃতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়াতে চায় তারা। অপরদিকে, ভারতের লক্ষ্য জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা। সাউদাম্পটনে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

আজ অবধি বিশ্বকাপের সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দশ দেশের মধ্যে ৯টি দলই মাঠে নেমেছে। কিন্তু এখনও কোন ম্যাচ খেলতে নামেনি ভারত। অবশেষে আজ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করছে টিম ইন্ডিয়া। তবে ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করছে বিরাট কোহলির দল।

কারণ প্রথম দু’ম্যাচ হেরে ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৪ রানে ও বাংলাদেশের কাছে ২১ রানে ম্যাচ হারে প্রোটিয়ারা। এরমধ্যে ইনজুরিতে জর্জরিত দলটি। চোটের কারণে দশ দিনের জন্য বিশ্রামে রয়েছেন পেসার লুঙ্গি এনগিডি। আর আজ কাঁধের ইনজুরির কারণে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পেসার ডেল স্টেইন। তারপরও দলের বাকীদের নিয়ে প্রথম জয়ের স্বাদ নিতে চায় দক্ষিণ আফ্রিকা।

বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো পারফরমেন্স করতে উদগ্রীব হয়ে আছে ভারত। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করাই প্রধান লক্ষ্য তাদের। এমনটাই বলেন দলের অধিনায়ক বিরাট কোহলি, ‘জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার লক্ষ্য আমাদের। সাফল্য নিয়ে শুরু করতে পারলে দারুণ হবে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর