,

ভারতের রাজধানী দিল্লিতে চাঁদ দেখা গেছে, কাল ঈদ

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও ভারতের রাজধানী দিল্লিতে চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আজ সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৪৫ মিনিটের মধ্যে দিল্লিতে চাঁদ দেখা দেছে। চাঁদটি খুব পরিষ্কারভাবে দেখেছেন অনেকেই। তাই ভারত জুরে আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হবে।

তবে বাংলাদেশে আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। তিনি বলেন, দেশের ৬৪ জেলার ইসলামী ফাউন্ডেশনের তথ্য, মহাকাশ গবেষণা কেন্দ্র ও আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আজ দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বাংলাদেশে ঈদ উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার।

এর আগে গতকাল সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এছাড়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জেলায়ও ঈদ উদযাপন করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর