সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় এলোপাতাড়ি গুলিতে নিহত ৪

news-image

গার্ডিয়ান : অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির ডারউইনে এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার শহরের মূল ব্যবসায়িক জেলায় এ ঘটনা ঘটেছে।

নর্দান টেরিটরির পুলিশ জানায়, এ ঘটনায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

তাকে আটকের একটি ভিডিওতে দেখা গেছে, সামরিক বেশে তিন কর্মকর্তা তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আর তাদের থেকে ছাড়া পেতে চেষ্টা করছেন ওই আটক ব্যক্তি।

তবে লন্ডনে সফরে যাওয়া প্রধানমন্ত্রী স্কট মরিসন তার সফরসঙ্গী সাংবাদিকদের বলেন, এটা কোনো সন্ত্রাসী হামলার ঘটনা না। তবে এটা সহিংসতার এক ভয়ানক ঘটনা।

অস্ট্রেলিয়ার সরকারি টেলিভিশনকে প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যায় ছয়টার আগে বন্দুকধারী পামস মোটেল ও তার কাছাকাছি স্থানে গিয়ে এক ডজনেরও বেশি রাউন্ড গুলি ছোড়েন।

জন রোস নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ওই বন্দুকধারী মোটেলের প্রতিটি কক্ষে গুলি করেন। কক্ষগুলোতে গিয়ে লোক খুঁজে খুঁজে তাদের গুলি করেন তিনি।

রোস বলেন, এরপর দেখি তিনি ঝড়ের গতিতে বেরিয়ে গিয়ে টয়োটা পিকআপে উঠে চলে যান।

গত বছরের মে মাসের পর এটাকে অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা বলে আখ্যায়িত করা হয়েছে। তখন একটি আত্মঘাতী হামলায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একটি পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক