বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন ২৪ ঘণ্টার মধ্যে জয়াকে বিয়ে করেছিলেন অমিতাভ বচ্চন?

news-image

নিউজ ডেস্ক।। রেখা ভালো বাসতেন অমিতাভ বচ্চনকে। অমিতাভও ভালোবাসতেন রেখাকে। তাদের প্রেম কাহিনি এখনো বলিউডের মানুষের মুখে মুখে। কিন্তু রেখাকে বিয়ে না করে অমিতাভ বিয়ে করেন জয়াকে। রেখার সঙ্গে প্রেমের পাট চুকিয়ে জয়ার সঙ্গে যখন তার মাখামাখি প্রেম ঠিক তখনই অমিতাভ সিদ্ধান্ত নেন জয়াকে বিয়ে করার। কিন্তু কেন জয়াকে বিয়ে করেছিলেন অমিতাভ? তাও আবার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই। সেই প্রশ্ন এখনো বলিউডের অন্দর মহলে। জয়া-অমিতাভের সংসারের ৪৬ বছর পার করে হয়ে গেলেও সেই রহস্যের জট খোলেনি।

তবে এবার বিয়ে বার্ষিকীতে নিজের টুইটার অ্যাকাউন্টে অমিতাভ নিজেই জানালেন জয়াকে বিয়ে করার কারণ। সোমবার ছিল জয়া অমিতাভের বিয়ের ৪৬ বছর পূর্তির দিন। এ দিনটি সাদামাটাভাবেই পালন করেছেন তারা। তবে বিয়ে বার্ষিকীর কোনো আনুষ্ঠানিকতা না করলেও অমিতাভ নিজের ব্লগে শেয়ার করেছেন জয়াকে বিয়ে করার কারণ।

বিয়ের সময়কার নানা মুহূর্তের কথা জানাতে গিয়ে অমিতাভ ঠিক কী কারণে জয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন এবং কখন সেটি হয়েছিল তা জানিয়েছেন অমিতাভ। ১৯৭৩-এ জয়া ও নিজের কয়েকজন বন্ধুকে নিয়ে লন্ডনে বেড়াতে যেতে চেয়েছিলেন অমিতাভ। কিন্তু তার বাবা হরিবংশ রাই বচ্চন অমিতাভকে বলেছিলেন, জয়াকে নিয়ে তখনই লন্ডনে যেতে পারবে যখন তুমি ওকে বিয়ে করবে। সেই সময় জয়া ও অমিতাভ ডেট করছিলেন।

আসলে অমিতাভ তার বন্ধুদের প্রতিজ্ঞা করেছিলেন যদি জঞ্জির হিট হয় তবে সবাইকে নিয়ে তিনি লন্ডনে যাবেন। অমিতাভ লিখেছেন, ‘অভিভাবকদের নিজেদের বেড়াতে যাওয়ার প্ল্যান জানাতে চেয়েছিলাম… বাবুজি জানতে চেয়েছিলেন দলে কারা রয়েছেন… নাম বেরিয়ে পড়ল… জয়াও তোমার সঙ্গে যাচ্ছে… তোমরা তো একা… হ্যাঁ যদিও যেতে চাও বিয়ে করো এবং যাও…।’

এই কথোপকথনের পরদিনই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিগ বি। কারণ সেদিন রাতের বিমানেই ইংল্যান্ড উড়ে যাওয়ার প্ল্যান ছিল তাদের।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে