মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের প্রধানমন্ত্রী হতে চান প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক।। বিশ্বসুন্দরীর খেতাব জিতেছেন। মডেলিং থেকে অভিনয় জগতে রয়েছে তার অবাধ পদচারণা। দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড থেকে হলিউডেও। অনেকদিন ধরেই কাজ করেছেন ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবেও। এবার রাজনীতিতে আসার ইচ্ছা পোষণ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি ‘সানডে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনীতিতে আসার স্বপ্ন নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী জানান, নিজেকে ভারতের প্রধানমন্ত্রীর পদে দেখতে চান তিনি।ভারতের গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব অর্জন করেন প্রিয়াঙ্কা। তারপর অভিনেত্রী হিসেবে বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন পিগি চপস। বর্তমানে হলিউডেও অভিনেত্রী হিসেবে যথেষ্ঠ পরিচিতি পেয়েছেন তিনি। এবার রাজনীতিতে আসারও ইচ্ছা প্রকাশ করে বসলেন নিক জোনাস ঘরণী।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে দেখতে চাই। আর নিক যেহেতু আমেরিকান, তাই ওকে মার্কিন প্রেসিডেন্টের আসনে দেখতে চাই।’ পাশাপাশি অভিনেত্রী এও জানান, ‘যদিও রাজনীতির সঙ্গে যুক্ত কোনো কিছুই আমার বিশেষ পছন্দ নয়, তবে আমি এটুকু নিশ্চিত আমি আর নিক দুজনে মিলে পরিবর্তন আনতে পারব। কোনো কিছুতেই কখনো না বলতে নেই।’

তবে সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা এই কথাগুলো নেহাতই মজা করে বলেছেন নাকি সত্যিই তার রাজনীতিতে আসার ইচ্ছা রয়েছে তা অবশ্য স্পষ্ট নয়। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা-নিকের দিল্লির রিসেপশনে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি কয়েক বছর আগে বার্লিনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক