,

আজ মুখোমুখি আফগানিস্তান-শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : কার্ডিফের সোফিয়া গার্ডেনে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুটি দলই নিজেদের প্রথম ম্যাচ বড় ব্যবধানে হেরে রয়েছে ব্যাকফুটে। তাই আজকের ম্যাচটি হতে পারে দু’দলের জন্যই আত্মবিশ্বাস ফিরে পাওয়ার মঞ্চ।

এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের মধ্যে আফগানিস্তানের র‍্যাংকিং সবার তলানিতে। অন্যদিকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ক্রিকেটের অভিজাত দলগুলোর মধ্যে একটি। তবে তারপরও আজ ম্যাচের আগে দু’দলের সম্ভাবনা সমানে সমান; কারণ লঙ্কানদের সাম্প্রতিক পারফরম্যান্স।

চার বছর আগেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল শ্রীলঙ্কা। আর তাদেরই কিনা এখন আফগানিস্তানের বিপক্ষেও ফেবারিট ধরা হচ্ছে না! সিনিয়র ক্রিকেটারদের অবসর ও বোর্ডের সাংগঠনিক দুর্বলতায় শ্রীলঙ্কান ক্রিকেট গত চার বছরে যথেষ্ট টালমাটাল অবস্থায় পৌঁছেছে। বিশ্বকাপের মঞ্চেও ইতোমধ্যেই পড়েছে তার ছাপ। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।

গত বছর এই আফগানিস্তানের কাছে হেরেই এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছিল শ্রীলঙ্কা। দলের ব্যাটিংয়ের দুই প্রাণভোমরা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে অবসর নেয়ার পর থেকে লঙ্কানদের পারফরম্যান্সের গ্রাফ শুধু নিম্নমুখী হতেই দেখা গেছে। ২০১৫ বিশ্বকাপের পর থেকে শ্রীলঙ্কার থেকে ২২ ম্যাচ কম খেলেও সিরিজ জয়ের দিক থেকে এগিয়ে আছে আফগানরা।

লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে তাই পা মাটিতেই রাখছেন। টুর্নামেন্টে তার দলের সম্ভাবনার ব্যাপারেও ভীষণ বাস্তববাদী তিনি। তাই ম্যাচের আগে জয়ের হুংকার না দিয়ে শুধু বললেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের তুলনায় উন্নতি করতে চান তারা।

কার্ডিফে এ পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। জয় পায়নি একটিতেও। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপের লজ্জাজনক পরাজয় এসেছিল এ কার্ডিফেই।

অন্যদিকে আফগানিস্তান উন্নতি করেছে বটে, তবে বড় দলগুলোর সামনে তারা নিজেদের খুব একটা প্রমাণের সুযোগ পায়নি বললেই চলে। এই বিশ্বকাপ তাই রশিদ-মুজিবদের জন্য প্রমাণের মঞ্চও বটে। প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে তারা হেরেছে ৭ উইকেটে। ক্রিকেট বিশ্বে আফগান গর্জন পৌঁছে দিতে তাই আজকের ম্যাচে জয়টা খুবই দরকার তাদের।

সমৃদ্ধ এক স্পিন আক্রমণ নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে আফগানিস্তান। রশিদ খান, মুজিব উর রেহমান বা মোহাম্মদ নবীর মতো বোলাররা যদি ঠিকমতো ঘূর্ণি জালের ফাঁদ পাততে পারেন, আহত সিংহ শ্রীলঙ্কার যে তাতে ধরা দেয়া ছাড়া উপায় নেই!

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির