,

এক বুজুর্গ একটি তোতা পাখি পোষতেন, পাখীটি সবসময় যিকির (আল্লাহ আল্লাহ) করত…

news-image

এক বুজুর্গ একটি তোতা পাখি পোষতেন৷ পাখীটি সবসময় যিকির (আল্লাহ আল্লাহ) করত। কেউ আসলে তাকে সালাম দিয়ে বা উত্তর দিয়েই আবার জিকির শুরু করত। এটি দেখে বুজুর্গ অনেক খুশী হলেন। তিনি ভাবলেন আমার জিকিরের প্রভাব পাখিটির উপর পড়েছে। , একদিন এক বিড়াল বুজুর্গের বাড়িতে এসে দেখল পাখীটি উন্মুক্তভাবে এক জায়গায় বসে জিকির করছে। বিড়াল লোভ সামলাতে না পেরে পাখীটি ধরার জন্য প্রস্তুতি নিলো। বুজুর্গ যখন একটু ভিতরে গেলেন অমনি খপ করে ধরে ফেললো, আর পাখিটি যিকির বন্ধ করে ক্যা ক্যা করে ডাকতে লাগলো। , বুজুর্গ আওয়াজ শুনে দৌড়ে এসে দেখেন পাখিটি বিড়ালের মুখে মৃতপ্রায়।

কিছুক্ষণ পর পাখিটি মারাও গেলো। , এদিকে বুজুর্গ কাঁদতে লাগলেন। তাঁর কান্না যেন শেষ হয়না! তিনি কাঁদতেই থাকলেন। , তার সাগরেদগন পেরেশান হয়ে গেলো। সামান্য একটা পাখির জন্য হযরত এভাবে কাঁদছেন! সাগরেদগন বুজুর্গকে বললেন, একটা পাখির জন্য আপনি এভাবে কাঁদছেন কেন? কতগুলো লাগবে বলেন আমরা এনে দিব তবু আপনার কান্না বন্ধ করেন। , বুজুর্গ বললেন আমিতো পাখিটির জন্য কাঁদছিনা৷ আমি কাঁদছি এই ভেবে যে, যে পাখিটি সারাক্ষণ জিকির করত সেটি যখন বিপদে পড়লো তখন জিকির করতে ভুলে গেলো।

তার দিলের ভিতর যা ছিল তাই বের হয়ে এলো। . আমি যদি আমার অন্তরে ‘লা ইলাহা ইল্লাল্লাহর’ বিশ্বাস বদ্ধমূল করতে না পারি মৃত্যুর সেই কঠিন মুহূর্তে তো আমারও লা ইলাহা ইল্লাল্লাহ মুখ থেকে বের হবেনা। এ জন্যেই কাঁদছি। ,,,,,,,,,,,,,,, আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত তাঁর একত্ববাদের উপর বিশ্বাস রাখার এবং মৃত্যুর সময় কালেমা নসীবের তাওফিক দান করুন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর