,

সৌদি বাদশাকে অপমান ইমরান খানের! সমালোচনার ঝড়

news-image

ডেস্ক রিপোর্ট।। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে ‘অসম্মান’ ও ‘অপমান’ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমন অভিযোগ উঠেছে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এনিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ইমরান খান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মক্কায় ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে ইমরান খান সৌদি বাদশা সালমানের সঙ্গে প্রটোকল অনুযায়ী আচরণ করেননি বলে অভিযোগ উঠেছে সৌদি আরবের পক্ষ থেকে। এনিয়ে ইতিমধ্যে সৌদি আরব পাকিস্তানের কাছে প্রতিবাদ করেছে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, বাদশা সালমানের পক্ষ থেকে ইমরান খানকে অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও’র বরাত দিয়ে আরটি’র প্রতিবেদনে বলা হয়েছে ইমরান খান গাড়ী থেকে নেমে লাল গালিচার ওপর দিয়ে বাদশা সালমানের কাছে যান। এরপর সালমান ও ইমরান খানের মধ্যে হ্যান্ডশেক ও একটু কথা হয়।

এরপরই ইমরান খান আর রাজার দিকে না তাকিয়ে সরাসরি দোভাষীর সঙ্গে কথা বলতে থাকেন। এরপর দোভাষীর দিকে তাকিয়ে রাজার উদ্দেশ্যে কিছু বলেন এবং রাজাকে তা বলতে বলেন। এরপর রাজার জবাবের অপেক্ষায় না থেকে সম্মেলনস্থ লের দিকে চলে যান ইমরান।

সৌদি আরবের অনেকেই এই আচরণকে রাজার জন্য চরম অপমান হিসেবে মনে করছেন।সামাজিক মাধ্যমে অনেকে ইমরান খানের কড়া সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, ইমরান খানকে কূটনৈতিক আচরণ শেখানো দরকার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর