,

অস্ত্রোপচারে মাড়ির উঁচু ভাব কাটাতে গিয়ে তরুণীর মৃত্যু

news-image

ডেস্ক রিপোর্ট।। ভারতের জগদ্দলে এক তরুণী অস্ত্রোপচার করে মাড়ির উঁচু ভাব কাটাতে চেয়েছিলেন। কিন্তু অস্ত্রোপচারে মাড়ি স্বাভাবিক হলেও মারা গেছেন অঞ্জনা সাহা নামে ওই তরুণী। এদিকে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট দন্ত চিকিৎসককে কাঠগড়ায় তুলেছেন তার পরিবারের সদস্যরা।

এই বিষয়ে স্থানীয় সংবদমাধ্যমকে অঞ্জনার স্বামী সুনীল সাহা জানান, জানুয়ারিতে স্ত্রীর চিকিৎসার জন্য সল্টলেকের বাসিন্দা, দন্ত চিকিৎসক অনির্বাণ সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করেন তারা। এপ্রিলে অনির্বাণ জানান, অস্ত্রোপচারে দু’লাখ টাকা খরচ হবে। পরে কিছু দিন পরে আরও কম খরচে অস্ত্রোপচারের প্রস্তাব দেন অনির্বাণ। রাজি হন অঞ্জনা এবং সুনীল। তিনি জানান, এক লাখ ৩৭ হাজার পাঁচশ টাকা দেওয়ার পরে গত মঙ্গলবার পার্ক স্ট্রিটের এক নার্সিংহোমে তার স্ত্রীর অস্ত্রোপচার হবে বলে জানানো হয়।

পরে গত মঙ্গলবার রাত ৮ টায় শুরু হয় অস্ত্রোপচার। অস্ত্রোপচারের তিন ঘণ্টা পরে চিকিৎসক জানান, কিছু ক্ষণের মধ্যে অঞ্জনাকে বেডে দেওয়া হবে। কিন্তু তা না হওয়ায় পরিবারের সদস্যরা আবার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন।

সুনীল জানায়, তখনই জানতে পারি, আমার স্ত্রীর অবস্থা সঙ্কটজনক। পরে গত বুধবার সকালে বলা হয়, রোগীর মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। স্নায়ু চিকিৎসককে দেখান। ওই দিনই মুকুন্দপুরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় অঞ্জনাকে। পরে গত শনিবার বিকেলে সেখানেই মারা যান তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর