মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ হয়ে গেল বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক।। অনেকেই সম্ভাবনা জাগিয়েছিলেন; কিন্তু কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে। যার মাঝে বাংলাদেশের সাকিব-মুশফিকরাও আছেন। অবশেষে টুর্নামেন্টের পঞ্চম দিনে এসে সেঞ্চুরির দেখা পেল বিশ্বকাপ। পাকিস্তানের বিপক্ষে জমজমাট ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন ইংল্যান্ড তারকা জো রুট। এই রিপোর্ট লেখা পর্যন্ত জয়ের জন্য ১২ ওভারে ১০৩ রান করতে হবে ইংল্যান্ডকে।

নটিংহ্যামের ট্রেন্টব্রিজে পাকিস্তানের পর্বতপ্রমাণ রান তাড়া করতে নেমে বিপদে পড়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। দলীয় ১২ রানে জেসন রয়কে (৮) এলবিডাব্লিউ করে প্রথম আঘাত হানেন শাদাব খান। এরপর ৪৮ রানের জুটি গড়ে জনি বেয়ারস্টো আর জো রুট পরিস্থিতি অনেকটা সামলে নেওয়ার পর আবারও বিপদ। ৩১ বলে ৩২ রান করা বেয়ারস্টো ওয়াহাব রিয়াজের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। ৯ রান করে অধিনায়ক এউইন মরগান বোল্ড হয়ে যান মোহাম্মদ হাফিজের বলে। অল-রাউন্ডার বেন স্টোকসও আজ কিছু করতে পারেননি। আউট হয়েছেন মাত্র ১৩ রানে।

ম্যাচের এই মুহূর্তে প্রতিরোধ গড়ে তোলেন জো রুট এবং জস বাটলার। মাত্র ৭৯ বলে দুজনের জুটি একশ ছাড়িয়ে যায়। এরপরেই নিজের ১৫তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন জো রুট। ৯৭ বলে ৯ চার ১ ছক্কায় অংক স্পর্শ করেন তিনি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩৪৮ রানের পাহাড় গড়ে পাকিস্তান। দুর্দান্ত শুরু এনে দেন ইমাম উল হক এবং ফখর জামান। কোনোভাবেই ইংলিশ বোলাররা সুবিধা করতে পারছিল না। শেষ পর্যন্ত মঈন আলীর বলে জস বাটলারের কৃতিত্বে স্টাম্পড হয়ে যান ৪০ বলে ৩৬ রান করা ফখর জামান। অপর ওপেনার ইমাম উল হক ৫৮ বলে ৪৪ রান করে মঈনের দ্বিতীয় শিকার হন। সহজ ক্যাচ দিয়ে জেসন রয়ের কল্যাণে বেঁচে যাওয়া বাবর আজম হাত খুলতে শুরু করেন। মোহাম্মদ হাফিজের সঙ্গে তার দুর্দান্ত জুটি গড়ে ওঠে।

৮৮ রানের দুর্দান্ত জুটি ভাঙে বাবর আজমের বিদায়ে। ৬৬ বলে ৬৩ রান করা পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটসম্যান মঈন আলীর বলে ক্রিস ওকসের তালুবন্দি হন। এরপরেও তরতর করে এগিয়ে যেতে থাকে পাকিস্তানের ইনিংস। হাফিজের সঙ্গে যোগ দেন অধিনায়ক সরফরাজ। ৪০ ওভারেই আড়াইশ ছাড়িয়ে যায় দলীয় স্কোর। দারুণ ব্যাটিংয়ে তিন অংকের দিকে এগিয়ে যাচ্ছিলেন হাফিজ। কিন্তু দূর্ভাগ্য তার। ৬২ বলে ৮ চার ২ ছক্কায় ৮৪ রানে মার্ক উডের বলে সেই ওকসের তালুবন্দি হন তিনি। সরফরাজ ৪৪ বলে ৫৫ করে ওকসের শিকার হন। শেষের দিকে ছোট ছোট অবদানে নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩৪৮ রান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক