,

নিয়ত যখন করেছি, রোজা রেখে যাব : মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক।।  রমজান মাস প্রায় শেষের পথে। তবে অনেক ক্রিকেটারই আছেন, যারা নিয়মিত রোজা রাখছেন। যেমন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ রোজা রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার পর নিজের স্বস্তির কথা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এটা আমার জন্য বড় একটা অভিজ্ঞতা। রোজা রেখে খেলা, এমন একটা ম্যাচে রোজা রেখে খেলা ভাগ্যের ব্যাপার।

বাংলাদেশ দলের মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের দিন রোজা রেখে খেলেছেন বলে জানান মেহেদি হাসান মিরাজ, আমি যখন নিয়ত করেছি, তখন আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। রিয়াদ ভাই আর মুশফিক ভাইয়ের সাথে নিয়ত করেছিলাম।’

কিন্তু এত লম্বা সময় রোজা রেখে খেলা কতটা কঠিন ছিল? এই প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, না আমার খুব ভালো লেগেছে যে এমন দিনে ম্যাচ জিততে পেরেছি। মাশরাফি ভাইও বলছিলেন, আমরা রোজা রেখেছি বলেই রহমত ছিল।’ রোজা রেখে মাঠে খেলার সময় খুব একটা কষ্ট না হলেও পরে কিছুটা কষ্ট অনুভব করেন বলে জানান মিরাজ, ‘আসলে শেষ হওয়ার পর যখন মনে পড়ে, আমি রোজা আছি, তখন কষ্ট হচ্ছিল।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষ ম্যাচে শেষদিকে ব্যাট করতে নেমে ৩ বলে ১ বাউন্ডারিতে ৫* রান তোলেন মিরাজ। বল হাতে নিয়ন্ত্রিত বোলিং করে ১০ ওভারে ৪৪ রান দিয়ে গুরুত্বপূর্ণ ১টি উইকেট নেন। বাংলাদেশের ব্যাটিংয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন। মুশফিকুর রহিম উইকেট সামলানোর আগে, ৮০ বলে ৭৮ রানের একটি ইনিংস খেলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর