ব্যাটিংয়ে ভালো শুরু পাকিস্তানের
স্পোর্টস ডেস্ক।। ট্রেন্ট ব্রিজের রান প্রসবা উইকেটে টস হেরে ব্যাটিং পায় পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে একশ’ পেরোতেই অলআউট হয় তারা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাই ভালো খেলার চাপ ছিল তাদের। সেই চাপ দুই ওপেনার ভালো খেলে সামলে নেওয়ার পরেই ফিরে যান ফখর জামান ও ইমাম উল হক। আউট হওয়ার আগে ফখর জামান ৪০ বলে ৩৬ রান ও ইমামুল হক করেন ৫৮ বলে ৪৪ রান।
পাকিস্তান ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭০ রানে ব্যাট করছে। বাবর আজম ৫৬ রানে ক্রিজে আছেন। তার সঙ্গী মোহাম্মদ হাফেজ। পাকিস্তান এ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। শোয়েব মালিক ফিরেছেন এ ম্যাচে। এছাড়া আসিফ আলীও আছেন দলে। দলে জায়গা হয়নি ইমাদ ওয়াসিম এবং হারিস সোহেলের।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আযম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, হাসান আলী, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।










