,

এবার নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে যে ভবিষ্যৎবাণী দিল উট শাহীন

news-image

স্পোর্টস ডেস্ক।। ইংল্যান্ডে জমেছে বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপের পঞ্চম ম্যাচের আগে চারটি ম্যাচ ছিল একপেশে। বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করে ছিনিয়ে এনেছে ২১ রানের দারুণ জয়ও। আর এই জয়ে টাইগাররা কুড়িয়ে নিচ্ছে ক্রিকেট বিশ্বের প্রশংসা। বাংলাদেশের এই জয়ে বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফি। শুরুতে দারুণ সূচনা এনে দিয়ে অবদান রেখেছেন সৌম্য সরকারও।

আগামী বুধবার (৫ জুন) নিউ জিল্যান্ডের বিপক্ষে নিজেদের ২য় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তবে তার আগে আসন্ন ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করছে সেই উট শাহিন। ফুটবল বিশ্বকাপে ভবিষ্যৎ বাণী করছিল অক্টোপাস, টিয়া পাখি, থেকে শুরু করে উট। গত ফুটবল বিশ্বকাপে অনেকটাই সত্য প্রমাণিত হয়েছিল উট শাহিনের ভবিষ্যৎবাণী। এবার ক্রিকেট বিশ্বকাপে ভবিষ্যৎবাণী করছে সেই উট। উটের ভবিষ্যৎবাণী অনুযায়ী নিজেদের ২য় ম্যাচে হেরে যাবে বাংলাদেশ, জিতবে নিউ জিল্যান্ড। এমনটাই ভবিষ্যৎবাণী করেছে উট শাহীন।

এদিকে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে গতকাল মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হয়। আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ মিশন শুরু হল বাংলাদেশের। টস জিতে প্রথমে ফিল্ডিং করে দক্ষিণ আফ্রিকা। ফলে আগে ব্যাটিং করে বাংলাদেশ। ৫০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে দক্ষিণ আফ্রিকাকে ৩৩১ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

জবাবে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ফলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২১ রানে ব্যবধানে বিশাল জয় পায় বাংলাদেশ।

শুরুতেই মিরাজের বলে মুশফিকের ঢিলে রান আউট হন ডি কক। পরে মার্করামকে বোল্ট আউট করেন সাকিব আল হাসান। পরে ফাফ ডু প্লেসিসকে আউট করেন মেহেদি হাসান মিরাজ। পরে ভয়ঙ্কর ডেভিড মিলারকে আউট করেন মুস্তাফিজ। পরে ভ্যান ডার ডুসেনকে আউট করেন সাইফুদ্দিন। পরে সাইফুদ্দিনের বলে সাকিবের ক্যাচে সাজঘরে ফিরেন আন্ডিল ফেলহুকওয়ে। পরে আবারো উইকেট পান মুস্তাফিজ। ফেরান মরিসকে। পরে ডুমিনিকে আউট করেন মুস্তাফিজ।

এর আগে শুরুতেই ব্যাটিংয়ে নেমে ২৯ বলে ১৬ করে আউট হন তামিম ইকবাল। পরে হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও পারেনি সৌম্য সরকার। ৩০ বলে ৪২ রান করে আউট হন এই ব্যাটসম্যান। পরে দুর্দান্ত হাফসেঞ্চুরি করেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ৮৪ বলে ৭৫ রান করে আউট হন সাকিব। পরে ৮০ বলে ৭৮ রান করে আউট হন মুশফিক। ২১ বলে ২১ রান করে আউট হন মিথুন। পরে ২০ বলে ২৬ রান করে আউট হন মোসাদ্দেক। মাহমুদুল্লাহ ৩৩ বলে ৪৬ ও মিরাজ ৩ বলে ৫ রানে অপরাজিত থাকেন।

এদিকে, দ্রুততম অলরাউন্ডার হিসাবে ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেটের মালিক হলেন সাকিব আল হাসান। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মার্করামের উইকেট তুলে নিয়ে এই রেকর্ড গড়েন সাকিব। সাকিবের আগে ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেট শিকার করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি অলরাউন্ডার সনাৎ জয়াসুরিয়া, পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস এবং আফ্রিদির স্বদেশি আব্দুর রাজ্জাক।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই খেলতে নেমে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে তিন ফরম্যাটের খেলায় ১১ হাজার রান করে রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। তার আগে এ রেকর্ড করেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর