,

আল-আকসায় ঢুকলো শত শত ইহুদি, সংঘর্ষে রণক্ষেত্র মসজিদ

news-image

ডেস্ক রিপোর্ট।। ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনি মুসল্লীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে আল আকসা মসজিদ। এর আওতার একটি অংশকে নিজেদের পবিত্র স্থান ‘টেম্পল মাউন্ট’ হিসেবে দাবি করে থাকে ইহুদিরা। বিবিসি, এএফপি।

জানা গেছে, ইসরায়েলি বাহিনীর সঙ্গে শত শত ইহুদি রোববার আল-আকসা মসজিদে ঢুকে পড়ে। ফলে আল-আকসা মুসল্লিদের মধ্যে উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় ইসরায়েলি পুলিশও মুসলিমদের ওপর হামলা চালায়।

ফিলিস্তিনি মুসল্লিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করে। এর আগে গত সোমবার সশস্ত্র বাহিনীকে সঙ্গে নিয়ে ইহুদিরা আল-আকসায় প্রবেশ করেছিল। সেদিন তারা জেরুজালেম দিবসকে সামনে রেখে ২ জুন আবার মসজিদে ফিরে আসার ঘোষণা দেয়। গেল ৩০ বছরের মধ্যে এই প্রথম পবিত্র রমজান মাসে ইহুদিদের পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়।

জেরুজালেমের পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের ভেতর বিক্ষোভকারীরা নিজেদের অবরোধ করে রাখে এবং ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে চেয়ার ও পাথর ছুড়তে থাকে। মুসলিম ওয়াকফ সংগঠন জানায়, ফিলিস্তিনিদের ওপর পুলিশ রাবার বুলেট ও মরিচ স্প্রে ব্যবহার করেছে। এ ছাড়া দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ২ জুন জেরুজালেম দিবস নামে পরিচিত। ১৯৬৭ সালের এই দিনে আরব-ইসরায়েল যুদ্ধ শেষ হয়। ওই যুদ্ধে জয়ী হয় ইসরায়েল। তাই প্রতি বছর ইসরায়েল দিনটি জেরুজালেম দিবস হিসেবে উদযাপন করে থাকে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর