,

ট্রাম্প সস্ত্রীক ৩ দিনের সফরে যুক্তরাজ্য

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক যুক্তরাজ্যের পথে রওয়ানা হয়েছেন। তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমানটির স্থানীয় সময় সোমবার সকাল ৯টায় লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, যুক্তরাজ্যে সফরের প্রথমদিনে সোমবার সন্ধ্যায় ট্রাম্প বাকিংহাম প্যালেসে নৈশভোজে অংশ নেবেন। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে এ নৈশভোজের আয়োজন করেছেন রানী এলিজাবেথ। সেখানে ট্রাম্পের সঙ্গে যোগ দেবেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আর রানীর সঙ্গে থাকবেন ডিউক অ্যান্ড ডাচেস অব ক্যামব্রিজ।

সোমবার ট্রাম্প ওয়েস্টমিনিস্টার অ্যাবে গির্জা পরিদর্শনে করবেন। এছাড়া তিনি কর্নত্তয়াল হাউজে প্রিন্স চার্লস এবং ডাচেস অব কর্নত্তয়ালের সঙ্গে সাক্ষৎ করবেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের সফরকে কেন্দ্র করে গোটা যুক্তরাজ্য জুড়ে ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে ট্রাম্প বিরোধীরা। বিক্ষোভ হবে দেশটির বড় শহর লন্ডন, ম্যানচেস্টার, বেলফাস্ট, বার্মিংহাম এবং নটিংহামে। আর ট্রাম্পকে ‘বিংশ শতাব্দীর ফ্যাসিস্ট’ বলে অভিহিত করেছেন লন্ডনের মেয়র সাদিক খান।

এই সফরের আগে ব্রিটিশ দৈনিক দ্য সানকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি কনজারভেটিভ দলের নেতা এবং যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনকে সমর্থন করছেন। তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সরকারি প্রক্রিয়ায় ব্রেক্সিট পার্টির নেতা নাইজেল ফারাগেকে যুক্ত করা উচিত। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর