বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাত কাপড় ব্যবসায়ীকে বিয়ে করছেন

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নুসরাত জাহানের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন নুসরত। পশ্চিবঙ্গের বসিরহাটের এই সংসদ সদস্যের পাত্র নিখিল জৈন একজন কাপড় ব্যবসায়ী। তিনি কলকাতারই ছেলে।

কলকাতা থেকে প্রাথমিক পড়াশোনা করে এমপি বিড়লা ফাউন্ডেশনে ভর্তি হন নিখিল। এরপর ম্যানেজমেন্ট নিয়ে উচ্চশিক্ষা নিতে লন্ডন যান নিখিল। সেখানে ইউনিভার্সিটি অফ ওয়ারউইক থেকে বিএসসি করেন। তারপর আবার কলকাতায় ফেরেন। নিখিল বর্তমানে একটি কাপড়ের সংস্থার ডিরেক্টর। গড়িয়াহাটে ওই সংস্থার একটি দোকান রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, নিখিলের কাপড়ের সংস্থার একটি বিজ্ঞাপনে মডেলিং করার সূত্রেই তার সঙ্গে নুসরাতের পরিচয় হয়। টলি ইন্ডাস্ট্রিতে অবশ্য তাদের সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই গুঞ্জন ছিল। যদিও এতদিন নুসরাত সম্পর্কের কথা স্বীকার করেননি। বিয়ে করলে সকলকে জানিয়েই করবেন, যতবারই সম্পর্কের কথা জানতে চাওয়া হয়েছে, এটাই বলেছেন নুসরাত।

নিখিল ও নুসরাত দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে খুবই সক্রিয়। তবে একে অপরের ছবি শেয়ার করার ব্যাপারে এখনো বেশ রাখঢাক রেখেই এগোচ্ছেন তারা। ফেসবুক বা ইনস্টাগ্রামে দুজনের একসঙ্গে ছবি চোখেই পড়ে না।

সংসদ সদস্য হিসেবে কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করার পরই নুসরাতের বিয়ের খবর সামনে আসে। চলতি মাসেই তুরস্কের ইস্তানবুলে তিনি বিয়ে করবেন বলে জানা গেছে। ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা নুসরতের বিয়েতে উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে