,

রোজা রেখেও অসাধারণ পারফরম্যান্স ৩ জনের

news-image

স্পোর্টস ডেস্ক : লন্ডনের দ্য ওভালে দুর্দান্ত জয় পেয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের শুরুটা নিজেদের ঘরেই নিয়েছে লাল-সবুজের দল। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২১ রানের জয় পেয়েছে টাইগাররা। এই ম্যাচেই রোজা রেখে খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম এবং মেহেদী হাসান মিরাজ। তারা তিনজনই অসাধারণ পারফরম্যান্স করেছেন। কিন্তু ম্যাচে এই তিনজনের অবদান দেখে কী একবারও মনে হয়েছে তারা রোজা?

৭৮ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন মুশফিকুর রহিম। শেষ মুহূর্তে মাহমুদউল্লাহ রিয়াদের ৩৩ বলে অপরাজিত ৪৬ রানে স্কোরকার্ড ঠেকে ৩৩০- এ। আর নিয়ন্ত্রিত বোলিং করে নিজেকে আবারও প্রমাণ করলেন মেহেদী হাসান মিরাজ।

খেলা শেষে যখন সংবাদ মাধ্যমের সামনে হাজির হলেন মিরাজ তখন রোজা রেখে ম্যাচ জয়ের সেই গল্প অকপটে বলে গেলেন। জানিয়ে রাখলেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটিও খেলেছিলেন রোজা রেখেই।

আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে মিরাজ বলেন, ‌‘রোজা রেখে খেলা ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদের পুরোপুরি সমর্থন দিয়েছেন বলেই ম্যাচটা আমরা জিততে পেরেছি। শুধু আমি না, রিয়াদ ভাই, মুশফিক ভাই রোজা রেখে খেলেছেন।’

তিনি আরও বলেন, ‘নিয়ত করেছিলাম রোজা রাখব। রিয়াদ ভাই ও মুশফিক ভাইও নিয়ত করেছেন। আমি যখন নিয়ত করেছি তখন আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। আল্লাহর অশেষ রহমতে ম্যাচটি জিতেছি।’

এমনকি সংবাদ সম্মেলনে এসে টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও জানান, বাংলাদেশ দলের এই তিন ক্রিকেটারের রোজা রেখে খেলার কথা।

উল্লেখ্য, বাংলাদেশ দল বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার পরই রোজা শুরু হয়েছে। গত ৫ মে শুরু হয়েছিল আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। সিরিজ চলাকালীন সময়েই প্রথম ম্যাচে রোজা রেখেছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর