,

টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

news-image

স্পোর্টস ডেস্ক।। সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে ‘শুভ সূচনা’ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আত্মবিশ্বাস ধরে রাখা এবং জয়ের ধারা অব্যাহত রাখার জন্য টাইগারদের প্রতি আহ্বান জানান।

রবিবার ইংল্যান্ডের ওভালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রান করে তাদের ২১ রানে হারায় বাংলাদেশ। এই জয়ের পর সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ৩০৯ রানের বেশি করতে পারেনি। মুস্তাফিজুর রহমান ও সাইফুদ্দিনদের দারুণ বোলিংয়ে ২১ রানের জয় দিয়েই ইংল্যান্ড বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর