মুস্তাফিজের পর সফলতা পেলেন সাইফউদ্দীনও, দেখুন লাইভ স্কোর…
স্পোর্টস ডেস্ক।। ৩৩০ রানের পুঁজি নিয়ে লড়াইটা বেশ জুমিয়ে তুলেছে টাইগাররা। অন্যদিকে চোখেমুখে সর্ষের ফুল দেখা শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। রান আউট দিয়ে সফলতা শুরু করেছিল বাংলাদেশ দল। পরে বোল্ড আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরেছেন আরও তিনজন এবং মেহেদিকে ক্যাচ দিয়েছেন ডেভিড মিলার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৪০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তুলেছে। জয়ের জন্য এখনো ১০৩ রান করতে হবে ১০ ওভারে। ক্রিজে আছেন জেপি ডুমিনি ও ফেলুকাওয়াও।
৫৫ রানের জুটি গড়ে ভয়ঙ্কর হয়ে ওঠা ভ্যান ডার ডুসেন ও ডেভিড মিলারের ছন্দ পতন ঘটান মুস্তাফিজ। মেহেদি মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩৮ রান করেন। এরপর সাইফউদ্দীনও আঘাত হানেন প্রোটিয়া শিবিরে। ৪১ রানে ক্রিজে থাকা ডুসেনকে সরাসরি বোল্ড করে ফেরান তিনি। দেখুন লাইভ স্কোর….
https://www.youtube.com/watch?v=oO8T1ocjMRg










