,

অবরোধে আখাউড়া বন্দরের রপ্তানী আয় নুয়ে পড়েছে

Akaura-port1-150x150ফরহাদুল ইসলাম পারভেজ : আখাউড়া স্থলবন্দর এখন স্থবির। প্রতিদিনকার কর্মচাঞ্চল্যতা নেই। আগের মত কোলাহল নেই। শ্রমিকরা অলস সময় পাড় করছে। ২০ দলের টানা অবরোধের প্রভাবে নুয়ে পড়েছে এ বন্দরের রপ্তানী আয়। শুধু এ স্থলবন্দর থেকে লাখ লাখ ডলার রপ্তানী আয় থেকে বঞ্চিত হচ্ছে দেশ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। রপ্তানীমুখী আখাউড়া স্থলবন্দরে স্থবির হয়ে পড়েছে। হরতাল আর টানা অবরোধের প্রচন্ড প্রভাব পড়েছে বন্দরে। দেশের পূর্বাঞ্চলের রপ্তানীমুখী এ বন্দরটি কার্যত অচল। এ বন্দর থেকে ভারতের ত্রিপুরায় পন্য রপ্তানী করে ২০১৩-২০১৪ অর্থ বছরে ২’শ ২৬ কোটি টাকার রপ্তানী আয় হয়েছে। সে রপ্তানীতে এখন ভাটা পড়েছে। কমে গেছে পন্যবাহী ট্রাকের সংখ্যা। বন্দর সংশ্লিষ্টরা রাজনৈতিক অস্থিতিশীলতা হরতাল অবরোধকে দায়ী করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৪ সালে বন্দরের কার্যক্রম শুরু হয়। ২০১০ সালে ১৩ আগষ্ট পূর্নাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষনা করা হয়। ভারতের ত্রিপুরায় বাংলাদেশী পন্যের ব্যাপক চাহিদা রয়েছে। এর মধ্যে নিয়মিত ৩০টি পন্য রপ্তানী হয়। কিন্তু লাগাতার অবরোধে এখন পন্য রপ্তানী বন্ধের পথে। ব্যবসায়ীরা পন্যের চালান পাঠানো বন্ধ করে দিয়েছে। এতে রপ্তানী আয় কমেছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের অর্থনীতি। গত অক্টোবরে ২৬ লাখ ১৯ হাজার টাকা, নবেম্বরে ৩৮ কোটি ৮০ লাখ টাকা, ডিসেম্বরে ৪১ কেটি ১৭ লাখ টাকা রপ্তানী আয় হয়। চলতি বছরের ১৩ দিনে আয় হয়েছে ৮ কোটি ৭৭ লাখ টাকা। স্থানীয় সুত্র জানায়, মূলত ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এ বন্দর দিয়ে বিপুল পরিমান পন্য রপ্তনী হয়। কিন্তু সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা হওয়ায় এখন রাজস্ব কমছে। দ্রুত রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হলে অর্থনীতির ব্যাপক ক্ষতির আশংকা করছেন কর্মকর্তারা।
ট্রাক চালক জাফর বলেন, আগে আমাদের এখানে প্রতিদিন ২ থেকে আড়াইশ ট্রাক আসত। এখন প্রতিদিন ৪০/৫০টি ট্রাক আসছে। সিএন্ডএফ এজেন্ট আব্বাস উদ্দিন বলেন, আমাদের বন্দর রপ্তানী মুখী। তাই ভারত থেকে লক্ষ লক্ষ ডলার আয় হয়। অবরোধের কারনে রাষ্ট্রীয় ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের অর্থনীতিতে প্রভাব পড়েছে। আখাউড়া স্থল বন্দরের সহকারী কমিশনার ল্যান্ড কাষ্টমস নীতিশ বিশ্বাস বলেন, বন্দরের রপ্তানী উর্ধ্বমুখী। সামনে ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে। সার্বিক পরিস্থিতিতে দীর্ঘ মেয়াদী হরতাল অবরোধ আমাদের রপ্তানী বানিজ্যে প্রভাব ফেলেছে। আগামীতে এর একটা বড় প্রভাব রপ্তানী আয়ের উপর পড়বে। এ ক্ষেত্রে আশু সমাধান না হলে আমাদের কাংখিত লক্ষ্যমাত্রা অর্জন হবে না।

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর