এবার বিধ্বংসী হয়ে ওঠা ডু প্লেসিসকে ফেরালেন মিরাজ, দেখুন লাইভ স্কোর
স্পোর্টস ডেস্ক : মুশফিক-সাকিবের অনবদ্য ব্যাটিংয়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রানের রেকর্ড গড়েছে টাইগাররা। এটি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যেকোনো দলের বিপক্ষে সর্বোচ্চ রান। রবিবার ইংল্যান্ডের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ।
টাইগারদের দেওয়া ৩৩১রানের টার্গেটে ব্যাট করছেন প্রোটিয়ারা। ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরেন আফ্রিকান ওপেনার। তার আগে ৩২ বলে ২৩ রান করেন ডি কক। সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন মারক্রাম। তার আগে ৫৬ বলে ৪৫ রান করেন।এবার মিরাজের বলে বোল্ড হন বিধ্বংসী হয়ে উঠা ডু প্লেসিস। আউট হওয়ার আগে ৫৩বলে ৬২ রান করেন এই তারকা ক্রিকেটার। এই মুহুর্তে ব্যাটিং রয়েছেন ডেভিড মিলার ও ফন ডার ডুসেন
https://www.youtube.com/watch?v=oO8T1ocjMRg










