মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিলা নাটকটি সুন্দরভাবে সাজাতে পারেনি : হিল্লোল (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি মিলার পারিবারিক জটিলতা এবং বিচ্ছেদ ইস্যুকে কেন্দ্র করে যে কয়েক জনের নাম উচ্চারিত হচ্ছে তাদের মধ্যে নওশীন, তিন্নি ও হিল্লোল অন্যতম। এসব ইস্যু নিয়ে সম্প্রতি জাগো এফএম এ বিস্তারিত বললেন আদনান ফারুক হিল্লোল।

তিনি বলেন, মিলা খুবই বোকা একটা মেয়ে। সুন্দর একটি নাটক সাজানো পরেও নাটকটি শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারল না। আমি যখন দেশের বাইরে ছিলাম তখন মিলা আমাকে ফোন দিয়ে বলল দেশে আসলে তার একটা অনুষ্ঠানে আমাকে ও নওশীনকে এ্যাংকর করতে হবে। আমি তাকে বললাম তোমার কি সমস্যা তুমি নওশীনের সাথে কথা বলে সমধান করে নাও।

তিন্নি ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আদনান ফারুক হিল্লোল। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো-

‘সম্প্রতি অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি একটি ইউটিউব চ্যানেলের ইন্টারভিউতে স্টেটমেন্ট দিয়েছেন, নওশীনের কারনে ওনার সাথে আমার বিবাহ বিচ্ছেদ ঘটেছিলো। যেটা আপাদমস্তক একটি ভুল তথ্য। যেটা নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেবার একটা প্রয়াস।’

‘ওনার সাথে বনিবনা না হওয়ার কারনে ( কি কি ঘটেছিলো তৎকালিন আমাদের কলিগ এবং সাংবাদিক মহল কমবেশি সবই জানেন), ২০১১ সালের ২১শে আগষ্ট রাতে আমি আমার বাসা থেকে বের হয়ে যাই, যেটা সম্বন্ধে উত্তরা পশ্চিম থানার ২/১ জন কর্মকর্তাও অবগত ছিলেন এবং সেই বাসাতে পরবর্তিতে তিনি আরও মাস তিনেক একা অবস্থান করেছিলেন। এর পরে কোথায়ও ওনার সাথে আমার কখনও দেখাও হয়নি।’

‘পরবর্তিতে ২০১১ সালের শেষে ওনার সাথে আমার আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ ঘটে এবং ২০১৩ সালের মার্চ মাসে নওশীনের সাথে আমার পারিবারিকভাবে বিয়ের আয়োজন ঘটে এবং সেই থেকে আমরা সুখে দুখে মিলেমিশে এক সাথেই আছি এবং আল্লাহ চাইলে একসাথেই থাকতে চাই।’ ‘সম্প্রতি ডিজিটাল মিডিয়াতে উনি এবং ওনাদের মিথ্যাচার আমাদের পুরো পরিবারের জন্য ভীষন রকমের মানহানীর কারন ঘটছে। যেটা সাংঘাতিক রকমের একটা ক্রাইম।’

‘আমি কখনো চাইনি এই সমস্ত বিষয় ডিজিটাল মিডিয়ায় আলোচনা করতে, কারন আমার মেয়ে এখন বড় হচ্ছে, তার বয়স ১০ বছরের ওপরে, ধীরে ধীরে তার নিজের একটা ব্যক্তিত্ব তৈরি হচ্ছে। এই সমস্ত আলোচনা তার বাড়ন্ত বয়সে বিরুপ প্রভাব ফেলতে পারে, কিন্তু বাধ্য হয়ে আমাকে আজ এগুলো শেয়ার করতে হলো।’

https://www.youtube.com/watch?v=YhIPujzTJOw&feature=player_embedded

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক