মুশফিকের থ্রোতে ভাঙল প্রোটিয়াদের উদ্বোধনী জুটি
স্পোর্টস ডেস্ক : মুশফিক-সাকিবের অনবদ্য ব্যাটিংয়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রানের রেকর্ড গড়েছে টাইগাররা। এটি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যেকোনো দলের বিপক্ষে সর্বোচ্চ রান। রবিবার ইংল্যান্ডের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ।
টাইগারদের দেওয়া ৩৩১রানের টার্গেটে ব্যাট করছেন প্রোটিয়ারা। ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে ফেরেন আফ্রিকান ওপেনার। তার আগে ৩২ বলে ২৩ রান করেন ডি কক। এই মুহুর্তে ব্যাটিং রয়েছেন এইডেন মারক্রাম (৩৩) রান ও ফাফ ডু প্লেসিস (৫) রানে।
সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা : ১৩ ওভারে ৬১/১
সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ: ৫০ ওভারে ৩৩০/৬ (মুশফিক ৭৮, সাকিব ৭৫, মাহমুদউল্লাহ ৪৬* সৌম্য ৪২, মোসাদ্দেক ২৬, মিঠুন ২১, তামিম ১৬, মিরাজ ৫*)।










