,

ইসরাইলের ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিল সিরিয়া

news-image

অনলাইন ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইসরাইলের ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে সিরীয় সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেনাবাহিনীর বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা একথা জানায়।

সিরিয়ার সামরিক সূত্র জানায়, রবিবার ভোরে, শত্রু বিমান দখলকৃত গোলান থেকে এ হামলা চালায়।

এতে আরো বলা হয়, ‘আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো ঠেকিয়ে দিয়েছে ও ভূপাতিত করেছে। দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আমাদের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়।’

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার কেসওয়া অঞ্চলের গুদাম ও সামরিক অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সেখানে সিরিয়ার মিত্র ইরানী সৈন্য এবং লেবাননের হেজবুল্লাহ যোদ্ধাদের ঘাঁটি রয়েছে।

রাজধানী থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত স্থানটিতে অতীতেও কয়েক দফা হামলা চালানো হয়।

ইসরাইল সিরিয়ায় কয়েকশ’ বিমান হামলা চালিয়েছে। এদের অধিকাংশই ইরান ও হেজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে বলে জানায় তারা।

ইসরাইল জানায়, সিরিয়ায় ইরানের সৈন্যদের অবস্থান জোরদার করা থেকে বিরত রাখতে তারা বদ্ধপরিকর।

সূত্র : ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর