,

ভারতে ধর্মস্থানের কাছে মাংস খাওয়ার অভিযোগে ৪ শ্রমিককে বেধড়ক মারধর

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ধর্মস্থানের কাছে মাংস খাওয়ার অভিযোগে চার শ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ভারতে। মারধরের শিকার চার শ্রমিকের মধ্যে ২ জন সংখ্যালঘু সম্প্রদায়ের বলে জানা যায়। দেশটির উত্তর প্রদেশের বরেলিতে এ ঘটনা ঘটেছে। ওই চার শ্রমিককে মারধরের ভিডিও ভারতীয় সামজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিও’র বরাত দিয়ে এনডিটিভি জানায়, ওই চার শ্রমিককে কয়েকজন অজ্ঞাত যুবক বেল্ট ও স্যান্ডেল দিয়ে পেটাতে থাকে।

ভিডিওতে দেখা যায়, ওই চার শ্রমিক মাটিতে বসে। তারা দুপুরের খাওয়া শুরু করার প্রায় সঙ্গে সঙ্গেই কয়েক জন ঘিরে ধরে তাদের মারতে শুরু করে। চড়-থাপ্পড়ের সঙ্গে জুতো, বেল্ট দিয়েও মারা হয় তাঁদের।

বাহেরি থানার পুলিশ কর্তা ধনঞ্জয় সিংহ জানান, একটি বাড়ি তৈরির কাজের জন্য ওই দৈনিক শ্রমিকদের এনেছিলেন এক রাজমিস্ত্রি। যে জায়গায় বসে ওই চার জন খাচ্ছিলেন, তার পাশে একটি ছোটখাট দেবস্থান রয়েছে। গাছের তলায় দেব-দেবীর মূর্তি রাখা থাকে সেখানে। মারধরের সময় প্রথমে ওই শ্রমিকরা জানান, তারা নিরামিষ খাবার খাচ্ছেন। অপর আরেকটি ভিডিওতে দেখা যায়, পরের দিকে এক শ্রমিক স্বীকার করেন তার টিফিন কৌটোয় মহিষের মাংস ছিল। যা শুনে তাদের উপরে অত্যাচার আরও কয়েক গুণ বেড়ে যায়।

বরেলীর এসএসপি মুনিরাজ জি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে আদেশ বাল্মীকি এবং মণীশ নামে দুই স্থানীয় যুবক ছিল। চার জন অজ্ঞাতপরিচয় যুবকও সেখানে ছিল। এদের প্রত্যেকের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়েছে। তবে ধরা পড়েনি কেউই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর