মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১০জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাক্কায় একটি গাড়ি বোমার বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ইসলামিক স্টেট (আইএস)-র এক সময়কার শক্ত এই ঘাঁটিতে ওই বিস্ফোরণে আরও ২০ জন আহত হয়েছে বলেও জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক অধিকার গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)।

এসওএইচআর জানিয়েছে, ওই বিস্ফোরণে পাঁচজন বেসামরিক ব্যক্তি ও পাঁচজন জঙ্গি নিহত হয়েছে। রাক্কা শহর থেকে আইএসকে উৎখাত করার পর ওই শহরটি নিয়ন্ত্রণ করছে মার্কিন সমর্থনপুষ্ট পিওয়াইডি/ওয়াইপিজি-র এসডিএফ মিলিশিয়ারা।

অধিকার গ্রুপটি জানিয়েছে, এখন পর্যন্ত কেউই ওই হামলার দায় স্বীকার করেনি। তারা জানিয়েছে, ওই গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পর শহরের অন্য অংশে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়।

এসওএইচআর-র পরিচালক রামি আবদেল রাহমানে বার্তা সংস্থা এএফপিকে বলেন, এসডিএফের অবস্থান লক্ষ্য করে ওই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। শহরের আল নাইম স্কয়ারে ওই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে খবরে বলা হয়েছে। আইএস যখন রাক্কার নিয়ন্ত্রণে ছিল তখন শহরে এই আল নাইম স্কয়ারেই শিরশ্ছেদ করতো।

সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে-র সিরিয়া অংশের একটি গ্রুপ হচ্ছে ওয়াইপিজি। তুর্কির সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে গত ৩০ বছরে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নারী ও শিশুসহ ৪০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক