,

মোদির সঙ্গে নৈশভোজে মিলিত হতে চান ক্যাটরিনা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নৈশভোজে মিলিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউড হার্টথ্রব অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ইন্ডিয়া ট্যুডে টেলিভিশনের বিশেষ একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

ওই অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফের কাছে জানতে চাওয়া হয়েছিল জীবিত অথবা মৃত তিনজন ব্যক্তির নাম। যাদের সঙ্গে তিনি নৈশভোজ করতে চান। এর জবাবে ক্যাটরিনা যে তিনজনের নাম বলেছেন, তাদের একজন হলেন দেশটির দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ওই প্রশ্নের জবাবে ৩৮ বছর বয়সী ক্যাটরিনা বলেছেন, ‘প্রথমজন হলে ম্যারিলিন মনরো, নরেন্দ্র মোদি এবং কন্ডোলিজা রাইস।’

ওই সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। ক্যাটরিনা যখন ওই প্রশ্নের জবাবে তিনজনের নাম বলেন, তখন সালমান খান জিজ্ঞাসা করেন, সালমান খান কোথায়? জবাবে ক্যাটরিনা বলেন, আমি তার সঙ্গে ডিনার করি নাই।‘তবে আসলেই আমি সালমান খানের সঙ্গে ডিনার করি নাই। তিনি (সালমান) ডিনারের জন্য বাইরে যান না।’

এসময় ক্যাটরিনার সঙ্গে বাইরে ডিনার করতে না যাওয়ার কারণ জানান সালমান খান। বজরঙ্গি ভাইজানের এই নায়ক বলেন, ‘ক্যাটরিনা ডিনার সারেন সন্ধ্যা সাড়ে ৬টায়। আর এটা আমার দুপুরের খাবারের সময়।’

সালমান খানের কাছেও একই প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘আমি আসলে এই তিনজনের সঙ্গে ডিনার সারতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ বোধ করি- সেটা হলো, আমি, আমি এবং আমি। তবে আসলে আমি মধ্যাহ্নভোজ এবং রাতের খাবার বাড়িতে পরিবারের সঙ্গেই করবো।’ সূত্র : ইন্ডিয়া ট্যুডে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর