,

ভারতের জিএসপি সুবিধা বাতিল করলো যুক্তরাষ্ট্র

news-image

রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ভারতকে দেওয়া অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) আগামী ৫ জুন থেকে বাতিল করেছে যুক্তরাষ্ট্র। খবর-বিবিসি। বাণিজ্যে মার্কিন স্বার্থ রক্ষায় সোচ্চার ডোনাল্ড ট্রাম্প ইউরোপের বিভিন্ন দেশ ও চীনের সঙ্গে বিরোধে জড়ানোর পর এবার ভারতের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিল। বিনা শুল্কে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি বা জিএসপির সবচেয়ে বড় সুবিধাভোগী দেশ ছিল ভারত।

নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে গতকাল শুক্রবার ট্রাম্প বলেন, আমরা যে ধরনের বাণিজ্যিক সুবিধা ভারতকে দিয়ে থাকি, তার সমতুল ও গ্রহণযোগ্য কোনো কিছু দেওয়ার ব্যাপারে পাল্টা আশ্বাস পাইনি। আর তাই ৫ জুন থেকে উন্নয়শীল দেশ হিসেবে এই বিশেষ মর্যাদা ভারত পাবে না।

জিএসপি-র আওতায় উন্নয়নশীল বেশ কিছু দেশকে এই বিশেষ সুবিধা দেয় মার্কিন সরকার। এর ফলে কোনও রকম শুল্ক ছাড়াই আমেরিকার বাজারে ওই সব দেশের পণ্য ঢুকতে পারে, আর কম দামে সেগুলো কিনতে পারেন ক্রেতারা।

এত দিন ভারতও সেই সুবিধা পেত। শুল্ক ছাড়ের ফলে, ২০১৭ সালে ৫৭০ কোটি মার্কিন ডলারের ভারতীয় পণ্য মার্কিন বাজারে ঢুকেছিল। কিন্তু এ বছর মার্চ মাসে প্রথম বার ভারতকে সেই প্রকল্প থেকে বাদ দেওয়ার কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তার যুক্তি ছিল, জিএসপি প্রকল্পে সবচেয়ে বেশি সুবিধা পায় ভারত। অথচ ভারতের বাজারে মার্কিন পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপানো হয়।

মে মাসের প্রথম সপ্তাহ থেকে ভারতীয় পণ্যের উপর শুল্ক চাপানো হবে বলে শুরুতে জানিয়েছিল মার্কিন প্রশাসন। পরে তা আরও পিছিয়ে ২৩ মে করা হয়। বিষয়টি নিয়ে দু’দেশের মধ্যে আলাপ আলোচনা চলছিল।

মোদি সরকারের কূটনৈতিক তৎপরতার ফলে শেষমে‌শ ওয়াশিংটন সিদ্ধান্ত পাল্টে ফেলতে পারে বলে মনে করছিল বিশেষজ্ঞ মহলও। কিন্তু গত সপ্তাহেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দেন মার্কিন বিদেশ দপ্তরের এক কর্মকর্তা। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর