,

বিশ্বকাপের প্রথম ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

news-image

এবারের বিশ্বকাপ যেন বাংলাদেশের জন্য সবচেয়ে সম্ভাবনাময়। এ বিশ্বকাপকে ঘিরে স্বপ্নের জাল বুনছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। স্বপ্ন আর সম্ভাবনার বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য প্রস্তুত বাংলাদেশ। রবিবার (২ জুন) প্রোটিয়াদের বিপক্ষে ওভালে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিন টায় মাঠে নামবে টাইগাররা।

রেকর্ড কিংবা পরিসংখ্যান বা শক্তিমত্তার বিচারে টাইগারদের চেয়ে এগিয়ে আছে প্রোটিয়ারা। সাউথ আফ্রিকার বিপক্ষে এর আগে ২০ বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেখানে টাইগাররা জয় পেয়েছে মাত্র ৩টি তে। সর্বশেষ ২০১৭ সালে দ্বিপাক্ষিক সিরিজ প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল সাউথ আফ্রিকা। তাই দ্বিতীয় ম্যাচে জয়ের ধারায় ফিরতে চাইবে প্রোটিয়ারা।

আর বাংলাদেশ তাদের নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চায়। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা।

সাউদ আফ্রিকার বিপক্ষে তিন পেসার ও তিন স্পিনারকে একাদশে রাখার প্রবল সম্ভাবনা রয়েছে। টাইগার কাপ্তান মাশরাফি সাথে হাত ঘুরাবেন কাটার মাস্টার মুস্তাফিজ ও রুবেল হোসেন। এদিকে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় মোহাম্মদ সাইফুদ্দিন থাকতে পারেন একাদশের বাহিরে। আর সাকিবের সাথে টিম কম্বিনেশন বাড়তে যোগ দিবেন মেহেদী মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকত।

অপরদিকে অনুশীলনে তামিম ইকবাল হাতে চোট পেলেও প্রোটিয়াদের বিপক্ষে মাঠে দেখা যাবে তাকে। কারণ হাতের চোট গুরুতর নয়।

টাইগারদের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর