মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল খেলতে পারবেন তামিম?

news-image

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে মিশন শুরুর আগে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ তামিম ইকবালের ইনজুরি। গতকাল শুক্রবার লন্ডনের দ্য ওভালে অনুশীলনের সময় কব্জিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তামিম। তবে আশার কথা হলো, এক্স-রে রিপোর্টে তামিমের কব্জিতে কোনো ভাঙন ধরা পড়েনি।

আগামীকাল রোববার শুরু হবে বিশ্বকাপে বাংলাদেশের মহারণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে ভালো শুরুর জন্য তামিমের মতো পরীক্ষিত ওপেনারের কোনো বিকল্প নেই। তবে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘এক্স-রে রিপোর্টে কব্জিতে ভাঙন ধরা না পড়লে আশা করি তামিম খেলতে পারবেন।’

আজ আরও একটি পরীক্ষা হবে তামিমের। এতে যদি রিপোর্ট ভালো আসে তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেখা যাবে এই টাইগার ড্যাশিং ওপেনারকে। একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও তামিমকে পায়নি বাংলাদেশ। ওই ম্যাচে ব্যথার জন্য খেলতে পারেননি এই বাঁহাতি ওপেনার।

আগামীকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লন্ডনের দ্য ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক