,

টয়লেটের পানি দিয়ে তৈরি হচ্ছে চাটনি, ধরা পড়লো ক্যামেরায়! (ভিডিও)

news-image

রাস্তার পাশে প্রতিনিয়তই হরেক রকমের সুস্বাদু খাবার বিক্রি হচ্ছে। তেঁতুল ও শুকনো মরিচের মিশ্রণে টক জাতীয় খাবারগুলো যে কারোরই জিভে জল নিয়ে আসে। তবে এ খাবারের পুষ্টিগুণ নিয়ে সর্বদাই প্রশ্ন রয়েছে। এবার ক্যামেরায় ধরা পড়লো চাটনি তৈরিতে ব্যবহৃত হচ্ছে টয়লেটের পানি।

ভারতের মুম্বাই নগরীর ব্যস্ত রাস্তায় খাবারের মধ্যে টয়লেটের পানি মিশিয়ে বিক্রি করছেন এক ব্যক্তি। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যনগরীর এক ইডলি বিক্রেতা ইডলির চাটনি তৈরি করছেন পাশের রেল স্টেশনের টয়লেটের পানি দিয়ে। সময় তারিখ না থাকলেও ৪৫ সেকেন্ডের ওই ভিডিওটিতে ধরা পড়েছে পুরো ঘটনা।

ভিডিওতে দেখা যায়, ফুটপাতের এক ইডলি বিক্রেতা রেলের টয়লেট থেকে ক্যানে জল ভরছেন। পরে তা নিয়ে গিয়ে ইডলির চাটনি বানাচ্ছেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এ নিয়ে একটি তদন্ত শুরু করেছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। ভিডিওটি নিয়ে এফডিএর মুম্বাই প্রধান শৈলেশ যাদব সংবাদমাধ্যমে বলেন, ভিডিওটি দেখেছি।

ওই হকার ও অন্যান্য যারা ওভাবে ব্যবসা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই হকারকে ধরতে পারলে তার লাইসেন্সে কেড়ে নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর