মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কে কি বললো জানি না, আমি জানি বাংলাদেশ কতোটা ভালো দল: ডি কক

news-image

স্পোর্টস ডেস্ক: আগামী ২রা জুনেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। সেই ম্যাচের আগেই দক্ষিণ আফ্রিকার হয়ে আজ সংবাদ সম্মেলনে আসেন ডি কক।

তিনি নিজেও জানালেন বাংলাদেশ দলের বর্তমান অবস্থার ব্যাপারে। এই ব্যাপারে তিনি বলেন ,’ উইকেট সম্পর্কে ভালো ধারণা হয়েছে। এখন আমরা জানি, উইকেটে কি হয়েছিল। আমাদের এখন উন্নতি করা উচিত। কিন্তু বলতে চাই যে, বাংলাদেশের বিপক্ষে আমরা ভালো করতে চাই। কে কি বললো জানি না, আমি নিজে জানি তাঁরা কতটা ভালো খেলে। তারাও ভালো দল। ইতিবাচক ধারণা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ আসর শুরু করা দক্ষিণ আফ্রিকা এখানেই সব কিছুর শেষ দেখছে না। ভালো শুরু না পেলেও আত্মবিশ্বাস নিয়ে এই বিশ্ব আসর শেষ করতে চায় দলটি। ‘এটা শুধুমাত্র শুরু। আমরা এমন ভাবে টুর্নামেন্ট শুরু করতে চাইনি। এখন দেখার বিষয় আমরা কিভাবে শেষ করি। সেই লক্ষ্যে আমরা অনেক আগে থেকেই কাজ শুরু করে দিয়েছি।’

আগামী রবিবার দ্যা ওভালে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে প্রোটিয়ারা। সামর্থ্যের সেরাটা দিয়ে এই ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে দক্ষিণ আফ্রিকা দল।
কেননা এই ম্যাচে হারলে যে অনেকটাই পিছিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা দল। অন্যদিকে বাংলাদেশ দল চাইবে নিজেদের সেরাটা দিয়ে নিজেদের শুরুটা ভালো করতে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক