মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ দলের ইনজুরির সর্বশেষ অবস্থা

news-image

স্পোর্টস ডেস্ক : অনেক বড় স্বপ্ন নিয়ে এবার বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। জায়ান্ট কিলারের তকমা ঝেড়ে ফেলে ক্রিকেট পরাশক্তি হয়ে উঠতে থাকা টাইগাররা এবার ক্রিকেট বিশ্বকে চমকে দেয়ার অপেক্ষায় রয়েছেন। তবে আশার আকাশে কালো মেঘের মতো ধেয়ে এসেছে ইনজুরি সমস্যা।

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের আগে থেকেই ইনজুরি সমস্যা নিয়ে চিন্তিত ছিল টিম ম্যানেজমেন্ট। আকস্মিকভাবে ইনজুরিতে পড়ার কারণে ফাইনালেই খেলতে পারেননি সাকিব আল হাসান। যদিও এখন তিনি সুস্থ আছেন এবং ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও খেলেছেন।

তবে ইনজুরি সমস্যা বাংলাদেশ দলের কিছুতেই পিছু ছাড়ছে না। এমন পরিস্থিতি স্বাভাবিকভাবেই দলের মধ্যে একটি অস্বস্তিকর এক পরিবেশ তৈরি করেছে। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের দুশ্চিন্তা আরও বেড়েছে।

এবার একনজরে দেখে নিন কোন কোন টাইগার ক্রিকেটাররা বর্তমানে ইনজুরিতে ভুগছেন এবং তাদের সর্বশেষ ফিটনেস কন্ডিশন এখন কেমন

তামিম ইকবাল : দেশসেরা এই ব্যাটসম্যানকে ঘিরে বিশ্বকাপে বাংলাদেশ দল অনেক বড় আশা করছে। কিন্তু সেই তামিমই এখন দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে গেছেন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি। সেই ইনজুরি কী ধরনের ছিল, তা নিয়ে বিস্তারিত জানাও যায়নি। তবে গত ৩১ মে ওভালে অনুশীলনে নেমে তামিম স্বস্তির কারণ হয়ে এসেছিলেন। কিন্তু সেই স্বস্তি স্থায়ী ছিল মাত্র ২০ মিনিট। দলের অনুশীলনে নেটে সাইড আর্ম থ্রোয়ারে থ্রো ডাউন খেলার সময় একটি বল এসে তামিমের কবজিতে লাগে। সঙ্গে সঙ্গে ব্যথায় হাত চেপে ধরে তিনি উইকেটের ওপর শুয়ে পড়েন। ফিজিওর সঙ্গে কথা বলে ড্রেসিং রুমে চলে যান তখনই। যদিও এক্স-রে রিপোর্টে কবজিতে চিড় ধরা পড়েনি। টিম ম্যানেজমেন্ট অবশ্য এখনই তামিমকে ফিট ঘোষণা করছে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে আবারো তামিমের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। ব্যথা না কমলে এমআরআই করানো হবে। ব্যথা কমলেও সময় নিয়ে তার খেলার বিষয়ে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়া হবে। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আগামী ২ জুন প্রোটিয়াদের বিপক্ষে ঠিকই খেলতে নামবেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। ম্যাচের আগে নাকি অনেকটাই সেরে উঠবেন বলে মাশরাফী আশা প্রকাশ করছেন।

মাশরাফী বিন মোর্ত্তজা : সারাজীবন ইনজুরির সঙ্গে লড়াই করে যাওয়া টাইগারদের ওয়ানডে অধিনায়ক গত ২৮ মে ভারতের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের একমাত্র বোলিং স্পেলের ষষ্ঠ ওভার করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন মাশরাফী। ত্রিদেশীয় সিরিজেই মাশরাফী ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন, যা এখনো সেরে ওঠেনি। তাই দুই পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় তাকে নিয়ে টাইগার সমর্থকদের নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়। হ্যামস্ট্রিংয়ে টান লাগার পর বেশ কিছু সময় মাঠের বাইরে ছিলেন মাশরাফী। সাধারণত এমন ইনজুরিতে খেলোয়াড়দের ৫ থেকে ৬ দিনের বিশ্রাম দিয়ে থাকেন ডাক্তাররা। সেই হিসাবে মাশরাফীর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে পারার কথা নয়। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আগামী ২ জুন প্রোটিয়াদের বিপক্ষে ঠিকই খেলতে নামবেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। ম্যাচের আগে নাকি অনেকটাই সেরে উঠবেন বলে মাশরাফী আশা প্রকাশ করছেন।

মোহাম্মদ সাইফউদ্দিন : ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন টাইগারদের এই পেস অলরাউন্ডার। গতকাল অনুশীলনে সবাই গা গরম করলেও সাইফউদ্দিন ছিলেন বিশ্রামে। ফিজিওর সঙ্গে তাকে মাঠে হাঁটতে দেখা গেছে। এক্স-রে রিপোর্ট পাওয়ার পরেই তার খেলা নিয়ে টিম ম্যানেজমেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

মুস্তাফিজুর রহমান : গোড়ালির ইনজুরি অনেক আগেই থেকেই কাটার মাস্টার নামে খ্যাত এই বোলারকে ভোগাচ্ছে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেললেও পুরোপুরি ফিট ছিলেন না। তবে স্বস্তির খবর, গতকাল নেটে তিনি বোলিং করেছেন। ম্যাচের দিন তাকে পূর্ণ ছন্দে দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক