বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেকে নিয়ে দেশ ছাড়ছেন অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : আর মাত্র কদিন বাদেই ঈদ উৎসবে মাততে গোটা দেশ। এরইমধ্যে সব শ্রেণির মানুষ ঈদের কেনাকাটাও শুরু করে দিয়েছেন। বসে নেই দেশের তারকা অঙ্গনের পরিচিত প্রিয় মুখগুলোও। ঈদে সবারই এখন চলছে নানারকম ব্যস্ততা।

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে চিত্রনায়ক শাকিব খানের ছাড়াছাড়ি হয়ে গেছে আরও আগেই। অপু এখন তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে একাই থাকেন। বিশেষ কোনও উপলক্ষ ছাড়া শাকিব-অপুর এক ক্যামেরায় বন্দি হওয়ার দৃশ্য তেমন একটা নেই এখন আর।

চলতি বছরের শুরুতে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামে নতুন একটি ছবির গানের শুটিং করেন অপু বিশ্বাস। এরইমধ্যে ছবির বেশকিছু দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে দর্শকরা এবার বাপ্পি চৌধুরীকে দেখতে পাবেন। এদিকে ‘সুন্দরী নারিকেল তেল’-এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। ‘শর্টকাট’ নামের এ ছবিটিতেও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও গৌরব চক্রবর্তীর সঙ্গে অভিনয় করছেন অপু।

তবে চাঞ্চল্যকর খবর হচ্ছে- হঠাৎই ছেলেকে নিয়ে দেশ ছাড়ার ঘোষণা দিয়েছেন নায়িকা। না, একেবারে যাচ্ছেন না। অপু জানিয়েছেন, এবার আব্রামকে নিয়ে দেশের বাইরে ঈদ করবেন তিনি।

সবশেষ অপু বিশ্বাস অভিনীত আব্দুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে অপুর নায়ক হিসেবে অভিনয় করেছেন নাম্বার ওয়ান শাকিব খান।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে