মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ ঘণ্টায় ১২ লাখ ছাড়ালো শাকিব-বুবলীর পাগল মন (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট : শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিটি আসছে ঈদেই মুক্তি পেয়েছে। আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে এই ছবিটি রয়েছে ঈদের ছবিগুলোর কেন্দ্রবিন্দুতে। এরই মধ্যে ছবিটির ট্রেলার ও গান প্রকাশ হয়েছে। দক্ষিণ ভারতসহ বিভিন্ন ইন্ডাস্ট্রির বেশ কিছু ছবি থেকে অনুপ্রাণিত এই ছবি এমন অভিযোগ উঠলেও ট্রেলারটি বেশ নজড় কেড়েছে শাকিব ভক্তদের। সেইসঙ্গে তুমুল প্রশংসিত হচ্ছে ছবির গানটি।

‘পাগল মন’ শিরোনামের গানটি প্রকাশের ৭ ঘণ্টার মধ্যেই ১০ লাখ ভিউ ছাড়িয়ে গেছে। এই সাফল্যে দর্শকদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্টও করেছেন ছবির নায়িকা বুবলী। গত বুধবার, ২৯ মে রাতে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ছবির গানটি।

‘পাগল মন’ নামে গানটিতে কন্ঠ দিয়েছেন অশোক সিং। গানটি লিখেছেন ও মিউজিক করেছেন লিংকন। শাকিব খান ও বুবলীর নতুন এই গানটি তুরস্কের মনোরম লোকেশনে দৃশ্যধারণ হয়েছে।

মালেক আফসারী পরিচালিত এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, ডনসহ অনেকেই। ছবিটির সহ প্রযোজক হিসেবে রয়েছেন মোহাম্মাদ ইকবাল। তিনি জানান, আসছে ঈদে সারাদেশের শতাধিক সিনেমা হলে প্রদর্শিত হবে ‘পাসওয়ার্ড’।

https://www.youtube.com/watch?v=QR9Lyub6j30

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক