,

মেয়ের ধর্ষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করলেন বাবা

news-image

মেয়ের ধর্ষককে প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপর কুপিয়ে হত্যা করলেন ভারতের তামলিনাড়ুর এক বাবা। সাত বছর আগে হারিয়েছিলেন মূক-বধির মেয়েকে। ধর্ষণের যন্ত্রণা ও অপমান মেনে নিতে পারেনি ১৫ বছরের সেই কিশোরী। কিন্তু মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে ভুললেন না বাবা। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করলেন মেয়ের সেই ধর্ষককে।

এ ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর থেনি জেলার চিন্নামান্নুরের ভেপ্পামপাত্তি রোডে। ওই বাবা দিনেদুপুরে কুপিয়ে হত্যা করলেন মেয়ের ধর্ষককে। মৃত ব্যক্তির নাম রথিনাভেল পান্ডিয়া (বয়স ৪০)। চিন্নামান্নুরের কাছে সিলায়ামপাত্তির বাসিন্দা ছিলেন তিনি।

পুলিশ বলছে, ভেপ্পামপাত্তির একটি নারিকেল বাগানে গাছে ওঠার কাজ করতেন রথিনাভেল। ওই কিশোরীর বাবা কোচাদাইয়ানকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় একটি দৈনিক বলছে, তদন্তের পর পুলিশ বলছে, ধর্ষিতা কিশোরীর পাড়াতেই থাকতেন রথিনাভেল পান্ডিয়া। বিবাহিত ওই ব্যক্তির দুই সন্তান আছে। পরিচিত হওয়ার সুযোগ নিয়েই কিশোরীকে ধর্ষণ করেন তিনি। এই ঘটনায় মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নেয় সে।

তারপর থেকেই পান্ডিয়া এবং কোচাদাইয়ানের মধ্যে ঝগড়া লেগে থাকতো। মঙ্গলবার তাদের মাঝে কথা কাটাকাটি হয়। পরে মেয়ের ধর্ষক পান্ডিয়াকে কুপিয়ে হত্যা করেন কোচাদাইয়ান। মেয়ের ধর্ষককে কুপিয়ে হত্যার দায়ে তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর