বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষবারের মতো বিসিএস পরীক্ষা দিবেন চঞ্চল

news-image

শেষবারের মতো বিসিএস পরীক্ষা দিবেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আর তাই পড়া লেখা নিয়ে প্রচুর ব্যস্ততা তার। এইবার বিসিএস পরীক্ষায় না টিকলে আর বিসিএস ক্যাডার হওয়া হবে না। তাই শেষ প্রচেষ্টা চলছে। এমনি এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বিসিএস বক্কর’।

মিজানুর রহমান বেলালের রচিত নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আর এখানে তার বিপরীতে দেখা যাবে জাকিয়া বারী মমকে।

নাটকটিতে দেখা যাবে, পুরান ঢাকার ছেলে বক্কর। সে সন্ধ্যাকে ভালোবাসে। সন্ধ্যা এবার প্রথমবারের বিসিএস পরীক্ষা দিবে। সন্ধ্যার বাবার সাফ কথা। বিসিএস জামাই ছাড়া সন্ধ্যাকে বিয়ে দিবে না। সন্ধ্যাও বিসিএস ছেলে ছাড়া বিয়ে বা প্রেম করবে না।

তাই বক্কর বিসিএস পাশ করার জন্য জান কোরবানি দিয়ে পড়ে। এদিকে রিতিমতো তার কর্মকাণ্ড নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। রাঁস্তায়, ছাদে, গাছে, পথে-প্রান্তরে মানুষকে দেখিয়ে দেখিয়ে চিৎকার করে পড়ে সারাদিন। কেউ কেউ তাকে নিয়ে মজা করতে ছাড়ে না।

চঞ্চল-মম ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন শফিক খান দিলু. শিখা মৌ, মাহবুব আলম রশিদ খান প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘বিসিএস বক্কর’ নাটকটি আরটিভি চ্যানেলে ঈদের ৪র্থ দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে