মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুয়াওয়ের পণ্য ব্যবহার অব্যাহত রাখার ঘোষণা দিলেন মাহাথির

news-image

মালয়েশিয়া যতোটা সম্ভব হুয়াওয়ের পণ্য ব্যবহার অব্যাহত রাখবে। চীনা এ কোম্পানীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং নিরাপত্তা নিয়ে আপত্তির বিরুদ্ধে দাঁড়িয়ে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বৃহস্পতিবার এ ঘোষণা দেন। টোকিওতে এক সম্মেলনে মাহাথির এ ঘোষণাকালে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেন। তবে, একই সঙ্গে তিনি বলেন, হুয়াওয়ের পণ্য ব্যবহার থেকে মালয়েশিয়াকে বিরত রাখা যাবে না।

ফিউচার অব এশিয়া ফোরামে ৯৩ বছর বয়সী ওই নেতা আরো বলেন, ‘হ্যাঁ কিছু গোয়েন্দাগিরি হতে পারে। কিন্তু মালয়েশিয়ায় গোয়েন্দাগিরি করার কি আছে? কারণ, আমরা একটি খোলা বই।’ তিনি বলেন, মালয়েশিয়ার চেয়ে হুয়াওয়ের গবেষণা সক্ষমতা অনেক বেশি। সুতরাং আমরা যতোটুকু সম্ভব তাদের প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করবো।

মাহাথির বলেন, সকলেই জানে যদি কোন দেশ মালয়েশিয়ার দিকে হাত বাড়াতে চায় তবে তাকে অনেক দূর পাড়ি দিতে হবে। আমরা বাধা দেবো না। কারণ, এটি সময়ের অপচয়। চীনের বৃহৎ টেলিকম কোম্পানী হুয়াওয়ের বিরুদ্ধে গোপন নজরদারীসহ নানা বিতর্ক এবং যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষাপটে মাহাথির এ কথা বলেন। মার্কিন নিষেধাজ্ঞার পর পর কিছু দেশ বৈধতার দোহাই দিয়ে হুয়াওয়ের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক