,

স্বামীর কাটা মাথা নিয়ে থানায় হাজির স্ত্রী

news-image

নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্বামীর কাটা মাথা নিয়ে থানায় হাজির হয়েছেন স্ত্রী। গত মঙ্গলবার (২৮ মে) রাতে ভারতে আসামের লক্ষীপুর জেলায় এ ঘটনা ঘটে।স্বামী মুধিরামকে (৫৫) হত্যা করে তার মাথা ব্যাগে ভরে ধালপুর থানায় হাজির হন গুনেশ্বরী বারকাটাকি (৪৮) নামের ওই নারী।

গুনেশ্বরী বলেন, সে (স্বামী) বহু বছর ধরেই আমাকে মারতো। বেশ কয়েকবার কুড়াল দিয়েও আঘাত করেছে। অনেক আগেই তাকে ছেড়ে যাওয়ার কথা ভেবেছিলাম। শুধু ছেলে-মেয়ের কথা ভেবে যাইনি। কিন্তু আর সহ্য করতে না পেরে, তাকে মারতে বাধ্য হয়েছি। নাহলে সে-ই আমাকে মেরে ফেলতো।

দুই ছেলে ও তিন মেয়ের মা ওই নারী স্বামীকে চাপাতি দিয়ে হত্যা করেন। পরে তার মাথা প্লাস্টিক ব্যাগে ভরে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে থানায় পৌঁছান।স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ওই নারী স্বামীর কাটা মাথা নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন।

কারণ জানতে চাইলে তিনি জানান, মাতাল স্বামীর অত্যাচার থেকে বাঁচতে তাকে হত্যা করেছেন। এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে।গতকাল বুধবার (২৯ মে) স্থানীয় আদালত গুনেশ্বরী বারকাটাকিকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর