মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি নায়িকার সাথে সুন্দরবনে শাকিব খান

news-image

বিনোদন ডেস্ক : সুন্দরবনে বসে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণ নিয়ে দেশের শীর্ষ নায়ক শাকিব খান যে বিতর্ক সৃষ্টি করেছিলেন তার অন্যরকম অবসান হয়েছে। শিগগিরই পাকিস্তানি এক নায়িকাকে নিয়ে সুন্দরবনেই পরবর্তী চলচ্চিত্রের শুটিং শুরু করছেন তিনি, আর এই কথা জানিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক মালেক আফসারী।

মাসখানেক ধরে চলচ্চিত্রটির চিত্রনাট্য আব্দুল্লাহ জহির বাবু তৈরি করছেন বলেও জানালেন তিনি। বর্তমানে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রের প্রচারণায় ব্যস্ত সময় কাটছে শাকিব খান ও পরিচালক মালেক আফসারীর। ছবিটির মুক্তির পরপর পরের চলচ্চিত্রের শুটিং শুরু করবেন বলে জানালেন পরিচালক।

সুন্দরবনে চলচ্চিত্রের ক্যামেরা চালু হবে; শুটিংয়ের সমাপ্তি ঘটবে ইস্তানবুলে। শাকিবের নায়িকা হিসেবে পাকিস্তানের জনপ্রিয় এক নায়িকাকে চুক্তিবদ্ধ করেছেন জানান মালেক; তবে এখনই নাম প্রকাশ করতে চান না। “নো ইন্ডিয়া, নো বাংলাদেশ; পাকিস্তানি সেই নায়িকা আমার পূর্ব পরিচিত। এখন ও পাকিস্তানের সবচেয়ে ভালো পজিশনে আছে। ওর সঙ্গে আমার কথা হয়েছে। ”

মূলত পরের চলচ্চিত্রের প্রেক্ষাপটেই দিন তিনেক আগে এক অনুষ্ঠানে ‘সুন্দরবনে বসে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র’ নির্মাণের কথা বলেছিলেন চিত্রনায়ক শাকিব খান; ফেইসবুকে ছড়িয়ে পড়া সেই ভিডিও নিয়ে বিদ্রুপের মুখে পড়েছিলেন এ নায়ক।

বিষয়টি খোলাসা করলেন মালেক আফসারী, “সুন্দরবন তো জঙ্গল, ওখানে তো পাঁচতারকা হোটেল নেই। যে কয়দিন থাকব কষ্ট করেই থাকতে হবে। ওটাই সে বুঝাতে চেয়েছে যে, আমাকে যদি সুন্দবনেও ছেড়ে দেন তাহলেও আন্তর্জাতিক মানের ছবি বানাতে পারব।”

এবার ঈদে শাকিব খানে দুইটি ও মালেক আফসারীর একটি চলচ্চিত্র মুক্তির তালিকায় আছেন। এর মধ্যে মালেক আফসারী পরিচালিত‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রে শাকিবের বিপরীতে আছেন বুবলী। আরেক চলচ্চিত্র ‘নোলক’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ববি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক