মুসলিমকে চড়, উঠবস করিয়ে বলানো হলো ‘জয় শ্রীরাম’! (ভিডিও)
লোকসভা নির্বাচনে বিজেপির একচেটিয়া জয়ের পরপরই শুরু হয়ছে মুসলিম বিদ্বেষ।কোথাও ফেজ টুপি পড়ার জন্যে মুসলিম ব্যক্তিকে মারধর, কোথাও বা গরুকে কেন্দ্র করে মুসলিমদের।এবার বাদ গেল না পশ্চিমবঙ্গও।সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যেখানে এক বাঙালি মুসলমান ব্যক্তিকে কান ধরে উঠবস করানো হচ্ছে।
বলতে বলা হচ্ছে ‘জয় শ্রীরাম’।শুধু তাই নয়, তাকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আর নেওয়া যাবে না। কোনো তৃণমূল নেতার সঙ্গেও তাকে যেন আর দেখা না যায়।সেইসঙ্গে চলতে থাকে চড়। তবে ঘটনাস্থল কোথায় তা ওই ভিডিওতে স্পষ্ট নয়। তবে গোটা কথপোকথন চলে বাংলায়। খবর এইসময়।
https://twitter.com/MohammadS_Ali9/status/1133781392389656576










