মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার গড়তে ব্যর্থ নেতানিয়াহু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের রাজনৈতিক আকাশে ফের অন্ধকারের ঘনঘটা৷ পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ব্যর্থ হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু৷ সরকার গড়তে ইসরায়েলি আইনসভায় পর্যাপ্ত আসন না পাওয়ায় নতুন করে জাতীয় নির্বাচনের মুখোমুখি হচ্ছেন সমকালীন বিশ্বের অন্যতম চর্চিত নেতা৷

ইসরায়েলের ইতিহাসে এই প্রথমবার কোনো প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু সরকার গঠনে ব্যর্থ হলেন। খবর বিবিসির।

গত মাসে জাতীয় নির্বাচন হয় ইসরায়েলে৷ এই নির্বাচনে সবথেকে বেশি আসন পায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি৷ একক সংখ্যা গরিষ্ঠতা পেলেও বুধবার মধ্যরাত পর্যন্ত লিকুদ পার্টির জোট শেষপর্যন্ত সরকার গঠন করতে পারেনি।

দেশটির সংবিধান অনুসারে, নির্বাচিত হওয়ার পর সরকার গঠনের সময়সীমার মধ্যে সরকার গঠিত না হলে আইনসভা ভেঙে দেওয়া হয়৷ সেই নিয়মে ৭৪-৪৫ ভোটের ব্যবধানে পাস হয়েছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব।

ইসরায়েলে টানা চারবার ক্ষমতায় থাকা লিকুদ পার্টি গত এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে ১২০টি আসনের মধ্য ৩৫টিতে জয়ী হয়৷ এর ফলে পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন ছিলেন নেতানিয়াহু। কিন্তু বৃহত্তম হলেও সরকার গড়ার ক্ষমতা এককভাবে ছিল না তার৷ প্রয়োজনীয় সদস্য সংখ্যার জন্য নেতানিয়াহু হাত বাড়িয়েছিলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লেবারম্যানের ন্যাশনালিস্ট ইসরায়েল বেইটেনু পার্টির দিকে৷ তবে তাদের মধ্যে বুধবার মধ্যরাত পর্যন্ত সমঝোতা হয়নি৷

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক