ফের হোয়াইট হাউসের বাইরে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা (ভিডিও)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তরিক বাসভবন হোয়াইট হাউসের বাইরে আবারও গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। গতকাল বুধবার হোয়াইট হাউসের সুরক্ষা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।হোয়াইট হাউসের সুরক্ষা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, হোয়াইট হাউসের দক্ষিণে ওয়ান ওয়াশিংটন মসের কাছে ফিফথ অ্যাভিনিউ এবং কনস্টিটিউশন অ্যাভিনিউয়ের মোড়ে এলিপসে এই ঘটনা ঘটে।
এর আগে গত ১২ এপ্রিল হোয়াইট হাউসের গেটের সামনে হুইল চেয়ারের মতো দেখতে একটি ইলেকট্রিক স্কুটারে চেপে একজন তার জ্যাকেটে আগুন ধরিয়ে দেন।ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যান ওই ব্যক্তি। যদিও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভিয়ে ব্যক্তিটিকে উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও কী কারণে তিনি এই কাজ করলেন, তা এখন এখনও স্পষ্ট নয়।
https://www.youtube.com/watch?v=jA5UMNxLQgM










