,

হাসপাতালের প্রবেশপথ আটকে শুটিং

news-image

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে একটি হাসপাতালে চলছিল ঋতুপর্ণা সেনগুপ্তর ‘বাঁশরী’ ছবির শুটিং। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শুটিংয়ের অনুমতি ছিল। হাসপাতাল চত্বরে মূল প্রবেশ পথ আটকে চলছিল শুটিং। এই শুটিং দেখার জন্য ভিড় জমান সাধারণ মানুষজন। ফলে চরম হয়রানির শিকার হতে হয় স্বাস্থ্য দফতরের কর্মীদের। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় রোগীদেরও। এমন অবস্থায় বিক্ষোভে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। এই বিক্ষোভের মুখে বন্ধ করতে হয় ছবির শুটিং।

ছবির শুটিং চলছিল জলপাইগুড়ি সদর হাসপাতালের লেপ্রসি বিভাগে। এ ছবির পরিচালক হরি বিশ্বনাথ। ছবিতে অনুরাগ কাশ্যপের বিপরীতে ঋতুপর্ণাকে দেখা যাবে। যদিও এদিন অনুরাগ ছিলেন না শুটিংয়ে।

সূত্রের খবর, হাসপাতাল চত্বরে শুটিং বন্ধ হলেও জলপাইগুড়িরই অন্য লোকশনে তা চলছে। আগামী ১৩ জুন পর্যন্ত জলপাইগুড়িতেই চলবে এ ছবির শুটিং।

একজন সিঙ্গল মা ও তার ছেলেকে নিয়ে তৈরি এই ছবির গল্প। কিন্তু ছেলের সঙ্গে দেখা হওয়ার পর কীভাবে একটার পর একটা ঘটনায় কাহিনি এগোতে থাকে সেটাই এই ছবির উপপাদ্য। তবে ছবির শুরুতে দেখা মিলবে না অনুরাগ কাশ্যপের।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড