বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৎ মায়ের সঙ্গে প্রেমিকার তুলনা!

news-image

বিনোদন ডেস্ক : অর্জুন কাপুর আর মালাইকা আরোরার প্রেমে আর লুকোচুরি নেই। তা এখন ‘ওপেন সিক্রেট’। তাঁদের বিয়ে দেখার অপেক্ষায় হাঁ করে আছে পুরো বলিউড। আবার অনেকেই আছেন, যাঁরা বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখছেন না।

কুসুম ভুটানী নামের সে রকমই একজন অর্জুন কাপুরকে ট্যাগ করে টুইট করেন, ‘আপনার বাবা আপনার মাকে ছেড়ে আপনার থেকে মাত্র ১১ বছরের বড় একজন নারীকে বিয়ে করল। তখন তো আপনি তাঁকে ঘৃণা করেছেন। আর এখন নিজেই আরেকজনের স্ত্রীর সঙ্গে প্রেম করে সংসার ভাঙলেন। এটা কি দ্বিমুখী চরিত্র না?’ জবাবে অর্জুন কাপুর লিখেছেন, ‘আমি কাউকে ঘৃণা করিনি কুসুম। আমরা (শ্রীদেবী আর আমি) শুধু সম্মানজনক দূরত্ব বজায় রেখেছি। আমি যদি ঘৃণাই করতাম, তাহলে দুঃসময়ে আমার বাবা আর বোন জাহ্নবী ও খুশি কাপুরের পাশে এসে দাঁড়াতে পারতাম না।’ এ সময় অর্জুন কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা না ছড়িয়ে ভালোবাসা ছড়ানোরও উপদেশ দেন।

অর্জুন কাপুরের এই উত্তরে কুসুম ভুটানী তাঁর পোস্ট ডিলিট করে দুঃখ প্রকাশ করেন। টুইটে লেখেন, ‘কারও অনুভূতিতে আঘাত করে থাকলে ক্ষমা করবেন। অহিংসাই আমার লক্ষ্য। এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত ছিল। অর্জুন কাপুর বা মালাইকা অরোরার বিপক্ষে কিছু না। আমি দুঃখিত।’ অর্জুন কাপুরও আবার সেটি শেয়ার করে লিখেছেন, ‘ব্যাপার না কুসুম। ভালোবাসা ছড়াও।’

অর্জুন কাপুর আর মালাইকা অরোরাকে হাত ধরে বিভিন্ন স্থানে দেখা গেলেও তাঁরা কেউ তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। এর আগে অবশ্য অর্জুন বলেছেন, তিনি তাঁর প্রেমিকাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আর হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা অরোরা বলেছেন, ‘ব্যক্তিগত প্রশ্নের জবাব দিতে চাই না। আমি লজ্জা পাচ্ছি, সেটা নয়। আসলে আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করছি না। আমি এখন জীবনটাকে উপভোগ করছি।’

শোনা গিয়েছিল, মুম্বাইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সের কাছেই অর্জুন ও মালাইকা দুজনে মিলে একটি বাড়ি কিনেছেন। ইতিমধ্যেই সেই বাড়ির অন্দরসজ্জার কাজ হয়ে গেছে। ২০১৯ সালে বিয়ের পর নাকি সেই বাড়িতেই উঠবেন মালাইকা ও অর্জুন।

২০১৭ সালের ১১ মে দেড় যুগের সংসার ভেঙে আলাদা হন প্রযোজক, পরিচালক ও অভিনেতা আরবাজ খান ও মালাইকা অরোরা। ১৯৯৮ সালে একটি গানের ভিডিওতে অভিনয়ের পরের বছরই তাঁরা বিয়ে করেন। তাঁদের একমাত্র সন্তান আহরানের বয়স ১৪ বছর। সে মায়ের সঙ্গে থাকবে বলে আদালত জানিয়ে দিয়েছেন। বাবা আরবাজ খান যেকোনো সময় ছেলের সঙ্গে দেখা করতে পারবেন।

এদিকে আরবাজ খানও প্রেমিকা জর্জিয়া এন্ড্রিয়ানিকে ২০১৯ সালে বিয়ে করবেন বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে